গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দুই ইউনিয়ন নেতা। তারা হলেন— ৬ নং বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ তৈয়বুর রহমান এবং ২ নং প্রসারগাতী ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক প্রণব ঘোষ।
আজ বুধবার (১০ জুন) মুকসুদপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা লিখিত বক্তব্যে পাঠ করেন।
লিখিত বক্তব্যে তারা জানান, ব্যক্তিগত ও শারীরিক নানা সমস্যার কারণে দলীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করা তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। এই বাস্তবতায় তারা আওয়ামী লীগের সকল সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।
সংবাদ সম্মেলনে পদত্যাগী এই দুই নেতা বলেন—
দীর্ঘদিন ধরে আমরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে অত্যন্ত নিষ্ঠার সাথে দলীয় দায়িত্ব পালন করেছি। তবে বর্তমান পরিস্থিতি এবং ব্যক্তিগত নানাবিধ কারণ বিবেচনায় নিয়ে আমরা সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সজ্ঞানে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি।
তারা আরও উল্লেখ করেন, দলীয় রাজনীতি থেকে পদত্যাগ করলেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের কল্যাণে কাজ করার মানসিকতা তাদের সবসময় অব্যাহত থাকবে। দেশের উন্নয়ন ও সামাজিক অগ্রগতির জন্য তারা ভবিষ্যতেও ইতিবাচক ভূমিকা রাখতে চান।
উল্লেখ্য, পদত্যাগকারী মোহাম্মদ তৈয়বুর রহমান মুকসুদপুর উপজেলার পারইহাটি গ্রামের বাসিন্দা এবং দীর্ঘ দিন ধরে ৬ নং বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অপরদিকে প্রণব ঘোষ ২ নং প্রসারগাতী ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন