পরিবেশ রক্ষা, সবুজায়ন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী ঐতিহাসিক ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে গোপালগঞ্জের মুকসুদপুরে। আজ শনিবার (১৩ জুন) সকালে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উপজেলা পরিষদ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) যৌথ আয়োজনে উপজেলার দক্ষিণ জলিরপাড় এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী দিনে উপজেলার দক্ষিণ জলিরপাড় থেকে গজারিয়া সড়কের দুই পাশে পরিবেশবান্ধব ও সৌন্দর্যবর্ধনকারী মোট ৫০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এর মধ্যে রয়েছে—
তালের চারা: ৩০০টি
সোনালির চারা: ১০০টি
নিমের চারা: ১০০টি
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির বলেন—
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে সারা দেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঐতিহাসিক ঘোষণা দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় এবং গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের দিকনির্দেশনায় পরিবেশ রক্ষা ও সবুজায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে মুকসুদপুরে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও জানান, উপজেলার ১৬টি ইউনিয়নেই গাছের চারা রোপণ কার্যক্রম সফলভাবে চলমান রয়েছে এবং উপজেলার প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে ২০০টি করে চারা রোপণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
দক্ষিণ জলিরপাড়ে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন—
উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়েদ উদ্দিন আহমেদ
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাকিবুল হাসান শুভ
জলিরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিভা রানী মন্ডল
কলিগ্রাম বঙ্গরত্ন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সমীর শাখারী
জলিরপাড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আজগার মিয়া প্রমুখ।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন