প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানান, ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ শুক্রবার (৬ মার্চ) এ বিষয়ে একটি বিশেষ সিদ্ধান্ত অনুমোদন করেছে। পরিষদের এই সিদ্ধান্তের ফলে প্রতিবেশী দেশগুলোর সাথে ইরানের সম্পর্কের টানাপোড়েন কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।
ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক বক্তব্যে প্রেসিডেন্ট বলেন:
“যদি কোনো প্রতিবেশী দেশ থেকে ইরানের বিরুদ্ধে সরাসরি হামলা চালানো হয়, কেবল তখনই আমরা পাল্টা ব্যবস্থা নেব। অন্যথায় প্রতিবেশী কোনো দেশের ওপর আর কোনো হামলা চালানোর পরিকল্পনা আমাদের নেই।”
সাম্প্রতিক দিনগুলোতে প্রতিবেশী দেশগুলোতে সংঘটিত হামলার ঘটনায় নজিরবিহীনভাবে দুঃখ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, গত কয়েক দিনে যেসব অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটেছে, তার জন্য ইরান প্রতিবেশী দেশগুলোর কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।
গত কয়েক দিনে আঞ্চলিক উত্তেজনার জেরে ইরানের পক্ষ থেকে কিছু সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছিল, যা নিয়ে মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়। বিশেষ করে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের ত্রিমুখী উত্তজনা যখন তুঙ্গে, তখন প্রতিবেশী দেশগুলোকে দেওয়া পেজেশকিয়ানের এই ‘শান্তি প্রস্তাব’ আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে সহায়ক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন