৪৮ দল নিয়ে উত্তর আমেরিকার (যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা) মাটিতে প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ। টুর্নামেন্টে অংশ নেওয়া ৪৭টি দল যেখানে বিশ্বকাপজয়ের নতুন স্বপ্ন নিয়ে পা রেখেছে, সেখানে ব্যতিক্রম কেবল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপজয়ী লিওনেল স্কালোনির শিষ্যরা এবার শিরোপা জয় নয়, বরং শিরোপা ধরে রাখার কঠিন অঙ্গীকার নিয়ে বুয়েনস আইরেস থেকে মার্কিন মুল্লুকে পা রেখেছে।
শিরোপা ধরে রাখার সেই ঐতিহাসিক অভিযানের প্রথম ম্যাচে গ্রুপ জে-তে আগামীকাল বুধবার (১৭ জুন) সকালে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। কানসাস সিটির এরোহেড স্টেডিয়ামে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ আফ্রিকার শক্তিশালী দল আলজেরিয়া।
ম্যাচ : আর্জেন্টিনা vs আলজেরিয়া (গ্রুপ পর্ব, ফিফা বিশ্বকাপ ২০২৬)
তারিখ: ১৭ জুন ২০২৬, বুধবার (আগামীকাল সকাল)
বাংলাদেশ সময়: সকাল ০৭:০০ টা
ভেন্যু: এরোহেড স্টেডিয়াম, কানসাস সিটি, যুক্তরাষ্ট্র।
সরাসরি সম্প্রচার: টি স্পোর্টস (T Sports) এবং টফি (Toffee) অ্যাপ।
আগামীকাল আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলার অনন্য মাইলফলক স্পর্শ করবেন আর্জেন্টাইন মহাতারকা ও অধিনায়ক লিওনেল মেসি। ক্যারিয়ারের গোধূলিবেলায় এসেও এই বিশ্বকাপ নিয়ে প্রচণ্ড রোমাঞ্চিত মেসি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এলএমটেন বলেন, আমি খুশি, প্রতিটি moment উপভোগ করছি এবং আগের মতোই রোমাঞ্চিত।
প্রতিপক্ষদের হুংকার দিয়ে আর্জেন্টাইন অধিনায়ক আরও বলেন, প্রতিপক্ষদের জন্য আর্জেন্টিনার মুখোমুখি হওয়া খুব কঠিন হবে। কারণ এটি একটি অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত ঐক্যবদ্ধ একটি দল।
আর্জেন্টাইন সমর্থকদের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হচ্ছে— আঙুলের চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে মাঠে লড়াইয়ে ফিরতে প্রস্তুত গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। কাতার বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জয়ী এই তারকাকে আগামীকালের ম্যাচে শুরুর একাদশেই দেখা যাবে।
তবে কোচ লিওনেল স্কালোনির কিছুটা দুশ্চিন্তার কারণ লেফট-ব্যাক নিকোলাস তাগলিয়াফিকোর চোট। গত ৬ জুন হন্ডুরাসের বিপক্ষে ম্যাচে তিনি পেশিতে চোট পান। তবে তাগলিয়াফিকো শেষ মুহূর্তে পুরোপুরি ফিট হতে পারলে কাতার বিশ্বকাপজয়ী মূল দলের ১১ জনের মধ্যে ১০ জনকেই আগামীকাল শুরুর একাদশে দেখা যেতে পারে। বর্তমানে টানা ৭ ম্যাচে অপরাজিত রয়েছে স্কালোনির দল।
ফিফা র্যাংকিংয়ের শীর্ষে থাকা আর্জেন্টিনার বিপক্ষে মিরাক্কেল বা অঘটন ঘটাতে মুখিয়ে আছে ২৭ নম্বরে থাকা আলজেরিয়া। এক যুগ (১২ বছর) পর বিশ্বকাপে ফেরা দলটির প্রধান ট্রাম্প কার্ড বায়ার লেভারকুসেনের তরুণ তারকা ইব্রাহিম মাজা, যিনি ক্লাব ফুটবলে মাজাদোনা নামে পরিচিত। এছাড়া কোচ ভ্লাদিমির পেতকোভিচের অধীনে দুর্দান্ত ছন্দে থাকা আলজেরিয়া টানা চার ম্যাচে অপরাজিত। উরুগুয়ের সাথে ড্র এবং নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়ে তারা নিজেদের শক্তির জানান দিয়েছে।
সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, আলজেরিয়ার গোলবারের দায়িত্ব সামলাবেন ফরাসি ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান। ফ্রান্সে জন্ম নেওয়া এবং ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেলা লুকা তাঁর দাদা-দাদির জন্মভূমি আলজেরিয়ার হয়ে খেলার এই সাহসী সিদ্ধান্ত নিয়েছেন।
ইতিহাসে এর আগে মাত্র একবারই মুখোমুখি হয়েছিল এই দুটি দল। ২০০৭ সালের সেই প্রীতি ম্যাচে ৪-৩ গোলের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছিল আর্জেন্টিনা। ১৯৬২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের ইতিহাস লিখতে চায় আলবিসেলেস্তেরা। তবে আর্জেন্টাইন সমর্থকদের স্মৃতিতে এখনো টাটকা চার বছর আগে কাতারে সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচের সেই অপ্রত্যাশিত হার। আগামীকাল সেই অঘটনের পুনরাবৃত্তি এড়াতে মাস্টারমাইন্ড স্কালোনি শিষ্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।
বিষয় : ফুটবল লিওনেল মেসি আর্জেন্টিনা ফুটবল দল

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন