মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

জাতীয় সংসদ ভবন এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

অবহেলা নয়, মানসিক সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড, গ্রিডে যুক্ত হচ্ছে ১৩২১ মেগাওয়াট

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

৮১তম জাতিসংঘ অধিবেশনে বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি: বাড়িভাড়ার নতুন হার পুনর্নির্ধারণ

ঈদুল ফিতরে অভ্যন্তরীণ রুটে আকাশপথে যাত্রীর চাপ, আকাশচুম্বী টিকিটের দাম।

ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে দেশের অভ্যন্তরীণ আকাশপথে যাত্রীদের চাপ ক্রমেই বাড়ছে। বিশেষ করে উত্তরাঞ্চলমুখী রুটে টিকিটের চাহিদা এখন তুঙ্গে। ঈদ উপলক্ষে ঢাকা থেকে সৈয়দপুর, রাজশাহী ও যশোরগামী ফ্লাইটের টিকিট প্রায় শেষ পর্যায়ে। অন্যদিকে, ঈদ পরবর্তী ছুটির জন্য পর্যটন নগরী কক্সবাজার হয়ে উঠেছে যাত্রীদের প্রধান আকর্ষণ।

বর্তমানে রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ বেসরকারি ইউএস-বাংলা, নভোএয়ার এবং এয়ার অ্যাস্ট্রা দেশের বিভিন্ন রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। এয়ারলাইনস সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রতিদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৭ হাজার যাত্রী অভ্যন্তরীণ গন্তব্যে যাতায়াত করছেন।

ঈদযাত্রায় সবচেয়ে বেশি চাহিদা দেখা যাচ্ছে ঢাকা-সৈয়দপুর রুটে। চাহিদা বাড়ার সাথে সাথে বেড়েছে টিকিটের দামও; অনেক ক্ষেত্রে ওয়ানওয়ে টিকিটের মূল্য ৮ হাজার টাকা ছাড়িয়ে গেছে। রাজশাহী ও যশোর রুটের টিকিটও প্রায় শেষ। তবে চট্টগ্রাম ও সিলেট রুটে যাত্রী চাপ তুলনামূলক স্বাভাবিক।

ঈদের আমেজ শেষ হতে না হতেই আগামী ২২ মার্চ থেকে ঢাকা-কক্সবাজার রুটে যাত্রীদের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। এই রুটে ওয়ানওয়ে টিকিটের সর্বোচ্চ মূল্য উঠেছে ১১ হাজার ২৪৯ টাকা পর্যন্ত। সিলেটগামী টিকিটের দাম ৪ হাজার ৬৯৯ টাকা থেকে শুরু হলেও সেখানেও পর্যটকদের বুকিং বাড়ছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। শবে কদরের ছুটি মিলিয়ে এবার সরকারি চাকুরিজীবীরা টানা সাত দিনের ছুটি পাচ্ছেন। এই লম্বা ছুটির কারণে যাত্রীদের চাপ এক দিনে কেন্দ্রীভূত না হয়ে ধারাবাহিকভাবে ছড়িয়ে পড়েছে।

চাপ সামাল দিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-সৈয়দপুর ও ঢাকা-রাজশাহী রুটে বিশেষ ফ্লাইট যুক্ত করেছে। ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, মানুষ আগেভাগেই টিকিট কেটে রাখায় শেষ মুহূর্তে আসন পাওয়া কঠিন হয়ে পড়েছে।

নভোএয়ারের পরিচালক সোহাইল মাজিদ বলেন, ঈদের পর ফ্যামিলি ট্রাভেলের জন্য কক্সবাজার রুটটি সবচেয়ে বেশি জমজমাট। গ্রাহকদের চাহিদা মাথায় রেখে আমরা বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছি।

ট্রাভেল ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক রুটে টিকিটের উচ্চমূল্য এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির উদ্বেগের কারণে এবার পর্যটকদের ঝোঁক অভ্যন্তরীণ গন্তব্যের দিকে বেশি। বিশেষ করে কক্সবাজার, সিলেট ও শ্রীমঙ্গলে হোটেল ও প্যাকেজ বুকিংয়ের হার গত বছরের তুলনায় অনেক বেশি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ঈদুল ফিতরে অভ্যন্তরীণ রুটে আকাশপথে যাত্রীর চাপ, আকাশচুম্বী টিকিটের দাম।

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো