গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাচনী অঙ্গীকার আগামী ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুরে প্রান্তিক কৃষকদের মাঝে উন্নত জাতের নারকেল গাছের চারা ও সার বিতরণ করা হয়েছে। এই বিশেষ কর্মসূচির আওতায় উপজেলার ৩৬০ জন কৃষকের মাঝে সর্বমোট ১ হাজার ৮ শত নারকেল গাছের চারা ও প্রয়োজনীয় রাসায়নিক সার বিতরণ কাজের শুভ উদ্বোধন করা হয়।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) মুকসুদপুর উপজেলা কৃষি অফিস চত্বরে এক আনুষ্ঠানিক সভার মাধ্যমে এই চারা ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
মুকসুদপুর উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় আয়োজিত এই চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিরুল ইসলাম।
উদ্বোধনী বক্তৃতায় দেশের পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের তীব্র চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বৃক্ষরোপণ কেবল পরিবেশ রক্ষা করে না, বরং নারকেলসহ বিভিন্ন অর্থকরী গাছ আমাদের কৃষকদের জন্য দীর্ঘমেয়াদে আয়ের একটি অত্যন্ত নির্ভরযোগ্য ও টেকসই উৎস হিসেবে কাজ করবে।
উপকারভোগীদের মাঝে নারিকেল গাছের চারা ও সার বিতরণ। ছবি : সংগৃহীত
তিনি আরও বলেন, সরকারের এই বৃহৎ ও দূরদর্শী বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে হলে সাধারণ মানুষের পাশাপাশি প্রান্তিক কৃষকদেরও সবচেয়ে সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে। প্রতিটি রোপিত গাছ একদিকে যেমন দেশের সবুজায়ন বৃদ্ধি করবে, অন্যদিকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে দারুণ সহায়ক হবে।অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে কৃষকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন :
ড. মোঃ মিজানুর রহমান, উপজেলা কৃষি অফিসার, মুকসুদপুর।
আঃ ছালাম খান, সভাপতি, মুকসুদপুর উপজেলা বিএনপি।
মোঃ তারিকুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক, মুকসুদপুর উপজেলা বিএনপি।
মোঃ মশিউর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক, মুকসুদপুর পৌর বিএনপি।
উক্ত চারা ও সার বিতরণ অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগিতা ও মাঠ পর্যায়ের তদারকিতে ছিলেন মুকসুদপুরের উপ-সহকারী বৃক্ষ রোপণ অফিসার মোঃ রুহুল কুদ্দুছ। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষি কর্মকর্তাবৃন্দ এবং সুবিধাভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের ২৫ কোটি বৃক্ষ রোপণের মহৎ উদ্যোগকে সফল করতে হলে তৃণমূল পর্যায়ের কৃষকদের অংশগ্রহণ সবচেয়ে জরুরি। উন্নত জাতের এই নারকেল চারাগুলো রোপণের মাধ্যমে কৃষকেরা যেমন অর্থনৈতিকভাবে লাভবান হবেন, তেমনই দেশের পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষা পাবে। বিতরণকৃত চারাগুলোর সঠিক পরিচর্যা ও সার ব্যবহারের নিয়মকানুন সম্পর্কেও এ সময় কৃষকদের বিশেষ পরামর্শ দেন উপজেলা কৃষি কর্মকর্তা। চারা ও সার হাতে পেয়ে স্থানীয় প্রান্তিক কৃষকেরা অত্যন্ত আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন