আগামীকাল ৮ মার্চ (রোববার) আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের অংশ হিসেবে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করা হবে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দীর্ঘ আপসহীন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার অদম্য নেতৃত্ব এবং দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখার ক্ষেত্রে তার ঐতিহাসিক অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মানে ভূষিত করা হচ্ছে।
বিগত বছরের ধারাবাহিকতায় এ বছরও পাঁচটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে মোট পাঁচজন নারীকে তাদের জীবনসংগ্রাম ও সাফল্যের জন্য ‘সেরা অদম্য নারী’ হিসেবে সম্মানিত করা হচ্ছে। তারা হলেন:
বিবৃতিতে জানানো হয়েছে, প্রতিকূলতা জয় করে নারী হিসেবে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন স্তরে যারা অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন, তাদের কাজের মূল্যায়ন ও উৎসাহ দিতেই প্রতিবছর এ পুরস্কার প্রদান করা হয়।
আগামীকাল সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত মূল অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের উপস্থিতিতে এই সম্মাননা পদক ও সনদ প্রদান করা হবে।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন