গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন স্থানীয় এক প্রবীণ নেতা। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গতকাল ২৩ জুন (মঙ্গলবার) বিকেল ৫টায় মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকারী ওই নেতার নাম মো: বালা মিয়া। তিনি মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে কাশালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
প্রেসক্লাবে সাংবাদিকদের সামনে দেওয়া লিখিত বক্তব্যে মো: বালা মিয়া উল্লেখ করেন, শারীরিক নানাবিধ জটিলতা ও অসুস্থতার কারণে তিনি আর সক্রিয় রাজনীতিতে সময় দিতে পারছেন না। ফলে স্বেচ্ছায় এবং সজ্ঞানে তিনি দলীয় সভাপতির পদ থেকে পদত্যাগ করছেন। একই সাথে তিনি ঘোষণা করেন, আজ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে তাঁর আর কোনো প্রকার সম্পর্ক থাকবে না।
দলীয় রাজনীতি থেকে সম্পূর্ণ দূরে সরে যাওয়ার ঘোষণা দিলেও দেশ ও জনগণের প্রতি নিজের দায়বদ্ধতার কথা স্মরণ করেছেন এই নেতা। তিনি তাঁর লিখিত বক্তব্যে আরও জানান, দলীয় রাজনীতির সাথে যুক্ত না থাকলেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সাধারণ জনগণের স্বার্থ রক্ষায় তিনি সবসময় সচেতন ও সোচ্চার থাকবেন। কোনো ধরনের রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে আমৃত্যু দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাওয়ার দৃঢ় অভিমত ব্যক্ত করেন তিনি।
মো: বালা মিয়ার এই আকস্মিক পদত্যাগের বিষয়টি ইতিমধ্যে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ও কাশালিয়া ইউনিয়নে বেশ আলোচনার সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন