আস্থা, নিরাপত্তা ও আধুনিক ব্যাংকিং সেবার ২৫ বছর সফলতার সঙ্গে অতিক্রম করে ২৬ বছরে পদার্পণ করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ব্র্যাক ব্যাংক। এ উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে আয়োজিত হয় বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান।
রবিবার (৫ জুলাই) বিকেল ৫টায় মুকসুদপুর ব্র্যাক ব্যাংক শাখার উদ্যোগে শাখা কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উদযাপন করা হয় ব্যাংকটির ২৫ বছর পূর্তির এই অনুষ্ঠান।
মুকসুদপুর ব্র্যাক ব্যাংক শাখার ব্যবস্থাপক মোঃ আশরাফুজ্জামানের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন এবং মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) মতিয়ার মোল্লা।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া এবং প্রচার সম্পাদক মো. মামুন মোল্লা। এছাড়াও ব্র্যাক ব্যাংকের স্থানীয় কর্মকর্তা-কর্মচারী, ব্যাংকের সম্মানিত গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে ব্র্যাক ব্যাংক আধুনিক, নিরাপদ ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন এবং বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (SME) বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আগামী দিনেও গ্রাহকদের আস্থা ও বিশ্বাস অটুট রেখে আরও উন্নত, আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা নিশ্চিত করতে ব্র্যাক ব্যাংক কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।
আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উপলক্ষে কেক কাটেন এবং ব্যাংকের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন। পরে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ, পারস্পরিক শুভেচ্ছা বিনিময় ও ব্যাংকের দীর্ঘ পথচলার স্মৃতিচারণের মধ্য দিয়ে উৎসবমুখর এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন