উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ—এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মুকসুদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা বিআরডিবি কার্যালয়ের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো: সেলিমুজ্জামান মোল্লা সেলিম।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এস,এম মাহাতাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আবিরুল ইসলাম, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল্লাহ আল-মামুন, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান এবং সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মিয়া আরিফুল আজম এবং আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন খান্দারপাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: সাহিদুল ইসলাম মুন্সী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেন, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা তারিকুর রহমান, আবুল কালাম আজাদ ও জালাল উদ্দিন ভূইয়াসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিআরডিবি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং পল্লী উন্নয়নের আওতাধীন বিভিন্ন ইউনিয়নের সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
মুকসুদপুর উপজেলায় পল্লী উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অনুষ্ঠানে সফল উদ্যোক্তা ও আদর্শ চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন—
সফল ঋণ কার্যক্রম: মোঃ সাহিদুল ইসলাম মুন্সী।
শ্রেষ্ঠ উন্নয়ন সফল উদ্যোক্তা: ডুমুরিয়া খামার বাড়ীর (পোল্ট্রী ফার্ম) মোসাঃ তামান্না বেগম।
দক্ষ মানব সৃষ্টি ও ব্যবহার: ইন্দুহাটী’র সংগীতা রায়।
পল্লী সংগঠন ভিত্তিক ক্ষুদ্র ঋণ সফল ব্যবহার: গোপীনাথপুরের বাসার।
পল্লী উন্নয়ন সফল উদ্যোক্তা ও দক্ষ মানব সম্পদ: কাওয়ালদিয়া’র মোঃ আক্কাস ফকির।
কোয়েল ফার্ম ও নারী উদ্যোগ: ভাবড়াশুর মহিলা দলের কনা আক্তার।
স্থানীয় খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ: কেন্দুয়া মধ্যপাড়ার সাহিদা বেগম।
সর্বোচ্চ পুজি গঠন: কাজী আবু সামা।
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্থানীয় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে ১নং সরকারি টেংরাখোলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাসমিয়া হিমিকা, ২য় স্থান অধিকার করে সরকারি নগর সুন্দরী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী প্রকৃতি মৌলিক এবং ৩য় স্থান অর্জন করে সরকারি কমলাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা সুলতানা। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন