বাংলাদেশ পুলিশ বাহিনীতে জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০২৬ সালের জন্য প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে 'সার্জেন্ট' পদে নারী ও পুরুষ—উভয় প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগামী ৮ মার্চ থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে।
পদের নাম ও বেতন স্কেল :
- পদের নাম: সার্জেন্ট (নারী ও পুরুষ)।
- বেতন: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১০ম গ্রেডে (১৬,০০০-৩৮,৬৪০ টাকা) এবং অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা।
আবেদনের যোগ্যতা :
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস হতে হবে।
দক্ষতা: প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে এবং কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়)। শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকার শর্ত প্রযোজ্য হবে।
বয়সসীমা: ২ এপ্রিল ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৯ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
শারীরিক যোগ্যতা :
- পুরুষ: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৮ ইঞ্চি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি।
- নারী: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি।
গুরুত্বপূর্ণ সময়সূচী :
- আবেদন শুরু: ০৮ মার্চ ২০২৬।
- আবেদনের শেষ তারিখ: ০২ এপ্রিল ২০২৬।
আবেদন পদ্ধতি :
আগ্রহী প্রার্থীদের অনলাইনে টেলিটকের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার লিংক: http://police.teletalk.com.bd অথবা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট https://www.police.gov.bd এ বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
আপনার মতামত লিখুন