মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক


এক ছাদের নিচে ৪১টি দেশীয় ব্র্যান্ড: মিরপুরে চালু হলো ‘ইজি সদাই মেগা মল’

রাজধানী ঢাকার মিরপুরে দেশীয় পণ্যের পসরা নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ইজি সদাই মেগা মল’। দেশীয় উদ্যোক্তাদের প্রসারে এবং ক্রেতাদের এক ছাদের নিচে সব সুবিধা দিতে ৪১টি প্রখ্যাত দেশি ব্র্যান্ডের হরেক রকমের পণ্য নিয়ে সাজানো হয়েছে এই মেগা মলটি। পোশাক ও গৃহস্থালি সামগ্রী থেকে শুরু করে ফ্রোজেন খাবার এবং টাটকা মাছ—নিত্যপ্রয়োজনীয় প্রায় সব ধরনের পণ্যই মিলছে এখানে।রবিবার (১১ অক্টোবর ২০২৬) বিকেলে মিরপুর-১২ নম্বরের মোল্লা মার্কেটের ৫ম তলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই মেগা মলটির শুভ উদ্বোধন করা হয়।আয়োজকরা জানান, ক্রেতারা এখানে এসে দেশীয় ঐতিহ্যের বিভিন্ন শাড়ি, রেডিমেড ও আনস্টিচড থ্রিপিস, আকর্ষণীয় ওড়না, আধুনিক হিজাব, হাতে সেলাই করা নকশিকাঁথা, মানসম্মত বেডশিট এবং শিশুদের রকমারি পোশাক কিনতে পারছেন। শুধু পোশাকই নয়, ঘর সাজানোর আধুনিক হোম ডেকোর পণ্যসামগ্রী, প্রসেসড ও ফ্রোজেন খাবার এবং প্রক্রিয়াজাত মাছসহ নিত্যব্যবহার্য গৃহপণ্যের সমাহার রয়েছে মেগা মলটিতে। সপ্তাহের প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এটি ক্রেতাদের কেনাকাটার জন্য খোলা থাকবে।‘ইজি সদাই মেগা মল’-এর গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আগত ক্রেতাদের জন্য রাখা হয়েছে বিশেষ আকর্ষণীয় উপহার ও অফার। নির্দিষ্ট মেয়াদে সর্বোচ্চ পাঁচ হাজার টাকার কেনাকাটা করে লটারির মাধ্যমে একজন ভাগ্যবান বিজয়ী জিতে নিতে পারবেন একটি আকর্ষণীয় আইফোন।[TECHTARANGA-POST:1369]এই মেগা মলে অংশগ্রহণকারী প্রধান প্রধান ৪১টি দেশীয় ব্র্যান্ডের মধ্যে রয়েছে— নগর নন্দিনী, সহজনীডস, ফারহানাস ড্রিম, গিফটি বারাকাহ, রাফা ই-শপ, এলারা লিভিং, মেইসনন জুব, টাঙ্গাইল ভাইবস, ওলো সই, রাফানা, তানজিলাস কালেকশন, স্টাইল উইথ আমেনা/টগস বাই লিমু, ক্লজেট বাই শ্রাবণী, মারিয়াম মার্ট, নকশী বিডি, রায়া’স এক্সক্লুসিভ কালেকশন, নান্দনিক টাচ, নূরী, গৃহপণ্য বিডি, রাইয়ান মার্ট, সিনিয়র নীডস, ডি আলত্রা মোডা, শুদ্ধ লিভিং, নিত্যপ্রয়োজন, টয় টয় বিডি, গৃহ মার্ট, বাণিজ্যবিডি, নতুন কিছু, ব্লু, কিডস অরা, স্মার্ট লেবাস, জুশ, জেন্টল এরিয়া ও আরবান ভোগসহ আরও অনেক জনপ্রিয় ব্র্যান্ড।

এক ছাদের নিচে ৪১টি দেশীয় ব্র্যান্ড: মিরপুরে চালু হলো ‘ইজি সদাই মেগা মল’