মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : রোববার, ১২ জুলাই ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

মুকসুদপুরে জনসংখ্যা দিবসে ক্রেস্ট ও সনদ পেলেন ৪ শ্রেষ্ঠ মাঠকর্মী

মুকসুদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদ্‌যাপিত: শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান

ছবি : দৈনিক নতুন আলো

তরুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে আজ রোববার (১২ জুলাই) বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও সনদপত্র বিতরণ করা হয়। উপজেলা পরিবার ও পরিকল্পনা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশ্ব জনসংখ্যা দিবসের তাৎপর্য, জনসংখ্যা ব্যবস্থাপনা, পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদারকরণ, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা এবং তরুণদের স্বাস্থ্য ও উন্নয়নে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে পরিবার পরিকল্পনা কার্যক্রমের কার্যকর ও সফল বাস্তবায়ন অত্যন্ত জরুরি। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মাঠকর্মীদের আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানের শেষ পর্বে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও সনদপত্র প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন:

  • শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার: মো: হাসানুজ্জামান (বাটিকামারী)

  • শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV): মুক্তা বেগম (মুকসুদপুর সদর ক্লিনিক)

  • শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI): সালাউদ্দিন মালিক

  • শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী (FWA): লিলিয়া বেগম (গোবিন্দপুর ৩/ক ইউনিট)

গোহালা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সহকারী পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV) মাহমুদা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির।

মুকসুদপুরে বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দ। ছবি: দৈনিক নতুন আলো

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মোঃ মতিয়ার মোল্লা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: মিজানুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আজিজুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, স্বাস্থ্যকর্মী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

বিষয় : মুকসুদপুর গোপালগঞ্জ বিশ্ব জনসংখ্যা দিবস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মুকসুদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদ্‌যাপিত: শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

তরুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে আজ রোববার (১২ জুলাই) বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও সনদপত্র বিতরণ করা হয়। উপজেলা পরিবার ও পরিকল্পনা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশ্ব জনসংখ্যা দিবসের তাৎপর্য, জনসংখ্যা ব্যবস্থাপনা, পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদারকরণ, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা এবং তরুণদের স্বাস্থ্য ও উন্নয়নে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে পরিবার পরিকল্পনা কার্যক্রমের কার্যকর ও সফল বাস্তবায়ন অত্যন্ত জরুরি। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মাঠকর্মীদের আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানের শেষ পর্বে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও সনদপত্র প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন:

  • শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার: মো: হাসানুজ্জামান (বাটিকামারী)

  • শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV): মুক্তা বেগম (মুকসুদপুর সদর ক্লিনিক)

  • শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI): সালাউদ্দিন মালিক

  • শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী (FWA): লিলিয়া বেগম (গোবিন্দপুর ৩/ক ইউনিট)

গোহালা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সহকারী পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV) মাহমুদা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির।

মুকসুদপুরে বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দ। ছবি: দৈনিক নতুন আলো

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মোঃ মতিয়ার মোল্লা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: মিজানুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আজিজুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, স্বাস্থ্যকর্মী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো