মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

নিষ্ঠা ও সততার সঙ্গে দীর্ঘ দিন সাংবাদিকতায় যুক্ত থাকা আমিরুজ্জামান ফারুকের মৃত্যুতে সহকর্মী ও পাঠকদের মাঝে শোকের আবহ।

মুকসুদপুরের প্রবীণ সাংবাদিক ও কবি আমিরুজ্জামান ফারুকের ইন্তেকাল

ছবি : সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুর প্রেসক্লাবের সাবেক সদস্য, প্রবীণ সাংবাদিক, কলামিস্ট ও কবি আমিরুজ্জামান ফারুক আর নেই। আজ শুক্রবার দুপুর ৩টা ২০ মিনিটে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই আকস্মিক মৃত্যুতে মুকসুদপুরের সাংবাদিক ও সাংস্কৃতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পেশাগত জীবনে আমিরুজ্জামান ফারুক দীর্ঘ দিন ধরে সাংবাদিকতা ও লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। কলাম, কবিতা ও সংবাদের মাধ্যমে তিনি সমাজের নানা অসংগতি, সাধারণ মানুষের কথা এবং সমসাময়িক বিভিন্ন বিষয় সাহসিকতার সঙ্গে তুলে ধরেছেন। কর্মজীবনে তাঁর নিষ্ঠা, সততা ও সমাজের প্রতি দায়বদ্ধতা সহকর্মী ও পাঠকদের কাছে তাঁকে একজন সম্মানিত ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছিল।

আমিরুজ্জামান ফারুকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় মো. ছিরু মিয়া বলেন, আমিরুজ্জামান ফারুক ছিলেন একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক, কলামিস্ট ও কবি। তাঁর মৃত্যুতে মুকসুদপুরের সাংবাদিকতা ও সাংস্কৃতিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর কর্ম ও অবদান আমাদের মাঝে দীর্ঘ দিন স্মরণীয় হয়ে থাকবে।

এ ছাড়া মুকসুদপুর প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মুকসুদপুরের প্রবীণ সাংবাদিক ও কবি আমিরুজ্জামান ফারুকের ইন্তেকাল

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

গোপালগঞ্জের মুকসুদপুর প্রেসক্লাবের সাবেক সদস্য, প্রবীণ সাংবাদিক, কলামিস্ট ও কবি আমিরুজ্জামান ফারুক আর নেই। আজ শুক্রবার দুপুর ৩টা ২০ মিনিটে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই আকস্মিক মৃত্যুতে মুকসুদপুরের সাংবাদিক ও সাংস্কৃতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পেশাগত জীবনে আমিরুজ্জামান ফারুক দীর্ঘ দিন ধরে সাংবাদিকতা ও লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। কলাম, কবিতা ও সংবাদের মাধ্যমে তিনি সমাজের নানা অসংগতি, সাধারণ মানুষের কথা এবং সমসাময়িক বিভিন্ন বিষয় সাহসিকতার সঙ্গে তুলে ধরেছেন। কর্মজীবনে তাঁর নিষ্ঠা, সততা ও সমাজের প্রতি দায়বদ্ধতা সহকর্মী ও পাঠকদের কাছে তাঁকে একজন সম্মানিত ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছিল।

আমিরুজ্জামান ফারুকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় মো. ছিরু মিয়া বলেন, আমিরুজ্জামান ফারুক ছিলেন একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক, কলামিস্ট ও কবি। তাঁর মৃত্যুতে মুকসুদপুরের সাংবাদিকতা ও সাংস্কৃতিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর কর্ম ও অবদান আমাদের মাঝে দীর্ঘ দিন স্মরণীয় হয়ে থাকবে।

এ ছাড়া মুকসুদপুর প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো