গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের চোখের যত্ন ও প্রতিরোধযোগ্য অন্ধত্ব দূরীকরণের লক্ষ্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা এবং ছানি অপারেশনের উদ্দেশ্যে একদিনব্যাপী এক রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৫ জুলাই) ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের অর্থায়নে, মুকসুদপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং বাগেরহাটের রণবিজয়পুরস্থ দৃষ্টিদান চক্ষু হাসপাতাল-এর ব্যবস্থাপনায় এ ক্যাম্পের আয়োজন করা হয়।
সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মুকসুদপুর আইডিয়াল কলেজ স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সেবা ক্যাম্পে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
ক্যাম্পে দিনব্যাপী বিশেষ চক্ষু চিকিৎসা ও বিশেষজ্ঞ পরামর্শ প্রদান করেন চক্ষু চিকিৎসক ডা. তন্ময় শাহা (এমবিবিএস), মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ডা. শেখ আব্দুল্লাহ এবং ডা. রনি আকন। তাঁদের সঙ্গে তিনজন নার্সসহ মোট ১৪ সদস্যের অভিজ্ঞ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী দল সার্বক্ষণিক রোগীদের সেবা নিশ্চিত করেন।
আয়োজক সূত্র জানায়, দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পে ৫০০ জনেরও বেশি নারী-পুরুষ রোগীর চোখ পরীক্ষা করা হয়, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয় এবং তাঁদের মাঝে বিনামূল্যে প্রাথমিক ওষুধ বিতরণ করা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে যাঁদের চোখে ছানি ধরা পড়েছে, তাঁদের মধ্য থেকে অপারেশনের উপযোগী রোগীদের বিশেষভাবে বাছাই করা হয়। এই নির্বাচিত রোগীদের পরবর্তীতে বাগেরহাটের দৃষ্টিদান চক্ষু হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন ও লেন্স সংযোজন করা হবে।
উদ্যোক্তারা জানান, গ্রামীণ ও প্রান্তিক অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় উন্নত চক্ষু চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া এবং সমাজে দৃষ্টিহীনতা দূর করাই এই মানবিক উদ্যোগের মূল লক্ষ্য। অর্থাভাবে চিকিৎসা নিতে না পারা দরিদ্র মানুষ এতে উপকৃত হবেন।
ক্যাম্পে সেবা নিতে আসা স্থানীয় অধিবাসীরা জানান, এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ সুবিধাবঞ্চিত মানুষের চোখের আলো ফেরাতে আশার সঞ্চার করেছে। আগামীতেও গ্রামীণ জনপদে এ ধরনের মানবিক সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আকুল দাবি জানান তাঁরা।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন