মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

মুকসুদপুরে মাদক ও জুয়াবিরোধী আলোচনা সভা

বাঁচাই প্রজন্ম, বাঁচাই জীবন: মুকসুদপুরে মাদক ও জুয়াবিরোধী আলোচনা সভা

ছবি : দৈনিক নতুন আলো

মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই প্রজন্ম, বাঁচাই জীবন—এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে মাদক, জুয়া ও সমাজবিরোধী বিভিন্ন অপকর্ম প্রতিরোধে এক সামাজিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৪ জুলাই) বাদ জুমা উপজেলার মোচনা ইউনিয়নে ইউনিয়ন পুলিশিং কমিউনিটি এবং স্থানীয় বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, মাদক, জুয়া ও নানাবিধ সমাজবিরোধী কর্মকাণ্ড কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও পুরো সমাজের স্বাভাবিক শান্তি বিনষ্ট করে। এসব সামাজিক ব্যাধি নির্মূলে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভরশীল না থেকে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে। বিশেষ করে কোমলমতি তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল সম্পর্কে সচেতনার পাশাপাশি তাদের খেলাধুলা, শিক্ষা ও সুস্থ সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রাখার ওপর জোর দেন বক্তারা।

মুকসুদপুর নওহাটা এ.আর.এম. উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি ও বিশিষ্ট অর্থোপেডিক কনসালটেন্ট ডা. মোহাম্মদ আকরাম এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মুকসুদপুর প্রেস ক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম, মোচনা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক সাহিদুল সিকদার, মুকসুদপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আসাদ সিকদার, মোচনা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মোশারেফ খান এবং ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য হানিফ মোল্লা।

এ ছাড়া সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন মোচনা ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি আহাদুজ্জামান শেখ, সাধারণ সম্পাদক বেলায়েত মোল্লা, মোচনা ইউনিয়ন যুবদলের সভাপতি বাদশা শেখ, মোচনা ইউনিয়ন বিএনপির সদস্য আহাদ মুন্সী, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ইবনে মাসুদ রানা, মো. ইলিয়াচ মিয়াসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

সভা থেকে সর্বসম্মতিক্রমে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সামাজিক প্রতিরোধ জোরদার করার এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সম্মিলিতভাবে সোচ্চার থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।

বিষয় : মুকসুদপুর মাদক ও জুয়া আলোচনা সভা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বাঁচাই প্রজন্ম, বাঁচাই জীবন: মুকসুদপুরে মাদক ও জুয়াবিরোধী আলোচনা সভা

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই প্রজন্ম, বাঁচাই জীবন—এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে মাদক, জুয়া ও সমাজবিরোধী বিভিন্ন অপকর্ম প্রতিরোধে এক সামাজিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৪ জুলাই) বাদ জুমা উপজেলার মোচনা ইউনিয়নে ইউনিয়ন পুলিশিং কমিউনিটি এবং স্থানীয় বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, মাদক, জুয়া ও নানাবিধ সমাজবিরোধী কর্মকাণ্ড কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও পুরো সমাজের স্বাভাবিক শান্তি বিনষ্ট করে। এসব সামাজিক ব্যাধি নির্মূলে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভরশীল না থেকে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে। বিশেষ করে কোমলমতি তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল সম্পর্কে সচেতনার পাশাপাশি তাদের খেলাধুলা, শিক্ষা ও সুস্থ সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রাখার ওপর জোর দেন বক্তারা।

মুকসুদপুর নওহাটা এ.আর.এম. উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি ও বিশিষ্ট অর্থোপেডিক কনসালটেন্ট ডা. মোহাম্মদ আকরাম এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মুকসুদপুর প্রেস ক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম, মোচনা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক সাহিদুল সিকদার, মুকসুদপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আসাদ সিকদার, মোচনা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মোশারেফ খান এবং ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য হানিফ মোল্লা।

এ ছাড়া সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন মোচনা ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি আহাদুজ্জামান শেখ, সাধারণ সম্পাদক বেলায়েত মোল্লা, মোচনা ইউনিয়ন যুবদলের সভাপতি বাদশা শেখ, মোচনা ইউনিয়ন বিএনপির সদস্য আহাদ মুন্সী, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ইবনে মাসুদ রানা, মো. ইলিয়াচ মিয়াসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

সভা থেকে সর্বসম্মতিক্রমে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সামাজিক প্রতিরোধ জোরদার করার এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সম্মিলিতভাবে সোচ্চার থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো