আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ঐতিহ্যবাহী ‘নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা-২০২৬’ লাভ করেছেন গোপালগঞ্জের মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) আবদুল্লাহ আল মামুন।
বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টায় রাজধানীর তেজগাঁও (কাওরান বাজার) এ অবস্থিত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) নায়ক মান্না ডিজিটাল ভবনের মিলনায়তনে এক জমকালো আয়োজনের মাধ্যমে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। মহান আফ্রিকান নেতা নেলসন ম্যান্ডেলার ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এই বিশেষ আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ‘সীমান্ত কালচারাল ফাউন্ডেশন’।
অনুষ্ঠানে সমাজ ও দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা বিশিষ্ট ব্যক্তি ও গুণীজনদের সংবর্ধিত করা হয়। এর মধ্যে আইনশৃঙ্খলা রক্ষা, পেশাগত দক্ষতা এবং জনসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ ভূমিকা রাখার জন্য মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুনকে আনুষ্ঠানিকভাবে ‘নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা-২০২৬’ মেডেল ও ক্রেস্ট প্রদান করা হয়।
নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পদক। ছবি: সংগৃহীত
এদিকে মুকসুদপুর থানার পরিদর্শক আবদুল্লাহ আল মামুন ‘নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা’ পাওয়ার খবর ছড়িয়ে পড়লে তাঁর কর্মস্থল মুকসুদপুরের স্থানীয় বাসিন্দা, সুশীল সমাজ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা তাঁর এই অর্জনে গভীর সন্তোষ প্রকাশ করেছেন এবং তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
স্থানীয় সচেতন মহলের মতে, আবদুল্লাহ আল মামুনের দায়িত্ব পালনে নিষ্ঠা, পেশাগত আন্তরিকতা ও আইনি সেবা প্রদানে সততার এই আন্তর্জাতিক মানের স্বীকৃতি মুকসুদপুর থানার সকল পুলিশ সদস্যের জন্য এক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। এটি স্থানীয় পুলিশ প্রশাসনকে আরও বেশি গতিশীল, মানবিক ও জনসেবামূলক কর্মকাণ্ডে আত্মনিয়োগ করতে উৎসাহিত করবে।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন