রাজধানীর পিজি হাসপাতাল সফল অস্ত্রোপচার শেষে বর্তমানে সুস্থতার পথে রয়েছেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. কেএম বাবর। তিনি বর্তমানে কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে বিশ্রামে আছেন।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ফিস্টুলাজনিত শারীরিক অসুস্থতার কারণে গত বৃহস্পতিবার তিনি গোপালগঞ্জ থেকে ঢাকায় এসে পিজি হাসপাতালে ভর্তি হন। সেখানে অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন।
এদিকে চিকিৎসাধীন সংসদ সদস্যের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নিতে হাসপাতালে ভিড় করছেন দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা।
গত শনিবার গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী পিজি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন ড. কেএম বাবরের শয্যাপাশে কিছু সময় কাটান এবং তাঁর চিকিৎসার খোঁজ নেন।
এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা মাহবুব আলী সোহেল, জিয়াউল কবীর বিপ্লব, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম ও ফজলুল কবির দারা সহ গোপালগঞ্জ জেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
হাসপাতাল থেকে বেরিয়ে বিএনপি নেতৃবৃন্দ সাংবাদিকদের জানান, এমপি ড. কেএম বাবর বর্তমানে পুরোপুরি শঙ্কামুক্ত ও ভালো আছেন। সম্পূর্ণ শারীরিক সুস্থতা অর্জন করলেই তিনি দ্রুত নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জে ফিরে আসবেন এবং পুনরায় জনগণের সেবায় আত্মনিয়োগ করবেন।
দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য ড. কেএম বাবর গোপালগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীর কাছে আন্তরিক দোয়া প্রার্থনা করেছেন।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন