যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পেয়ারা রপ্তানির চমৎকার সুযোগ ও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
রবিবার (৯ আগস্ট) সকালে ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলী ভাসমান পেয়ারার হাট পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এদিন সকালে স্ত্রী ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে ভীমরুলী সফরে যান মার্কিন রাষ্ট্রদূত। সেখানে গ্রামীণ প্রাকৃতিক পরিবেশ, ভাসমান হাটের কর্মচাঞ্চল্য এবং স্থানীয় পেয়ারা চাষিদের পরিশ্রম দেখে গভীর মুগ্ধতা প্রকাশ করেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, হাওয়াই ও ক্যালিফোর্নিয়ার মতো উষ্ণ অঞ্চলে সীমিত পরিসরে পেয়ারা চাষ করা হয়ে থাকে।
বাংলাদেশের পেয়ারার চমৎকার গুণগত মান ও সুস্বাদু স্বাদের প্রশংসা করে তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে পেয়ারা রপ্তানির সম্ভাবনার বিষয়ে তিনি তাঁর দেশের সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলবেন।
সফরকালে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ও সবুজে ঘেরা মনোরম পরিবেশ আমাকে সত্যিই অভিভূত করেছে। স্থানীয় কৃষকদের নিরলস পরিশ্রম এবং হাটের প্রাণচাঞ্চল্য প্রশংসনীয়।
পরিদর্শনের একপর্যায়ে মার্কিন রাষ্ট্রদূত স্ত্রীসহ একটি ছোট নৌকায় চড়ে ভাসমান পেয়ারার হাটের কেনাবেচা, পরিবহন ও স্থানীয়দের দৈনন্দিন কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করেন। পরবর্তীতে তিনি ইঞ্জিনের ট্রলারে চড়ে পুরো এলাকা ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় পেয়ারা চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি পেয়ারা চাষ পদ্ধতি, বার্ষিক উৎপাদন, বাজারজাতকরণের খোঁজখবর নেন এবং বিষমুক্ত তাজা পেয়ারার স্বাদ গ্রহণ করেন।
বর্ষা মৌসুমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রধান কৃষি-পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত এই ভীমরুলী হাট। মার্কিন রাষ্ট্রদূতের আগমনকে কেন্দ্র করে স্থানীয় চাষি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এ সফরে মার্কিন দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়জীদ ইবনে আকবর উপস্থিত ছিলেন। ভীমরুলীর কার্যক্রম পরিদর্শন শেষে মার্কিন প্রতিনিধিদল বরিশালের কড়াপুরে অবস্থিত ঐতিহাসিক মিঞা বাড়ি মসজিদ পরিদর্শনের উদ্দেশে রওনা হন।
বিষয় : বরিশাল মার্কিন রাষ্ট্রদূত

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন