মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

ফুটপাত দখলমুক্তকরণ, ট্রাফিক ব্যবস্থাপনা ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থানের নির্দেশ

গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ জেলাজুড়ে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সামাজিক অপরাধ প্রতিরোধে করণীয় নির্ধারণের লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুলাই-২০২৬ মাসের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (০৯ আগস্ট) সকাল ১০:০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের স্বচ্ছতা সম্মেলন কক্ষে গোপালগঞ্জের সম্মানিত জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান মহোদয়ের সভাপতিত্বে এই গুরত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সম্মানিত পুলিশ সুপার গোপালগঞ্জ, মোঃ হাবীবুল্লাহ মহোদয় উপস্থিত থেকে জেলার বর্তমান সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সভার সামনে বিস্তারিতভাবে উপস্থাপন করেন। একই সাথে জেলার প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা ও অপরাধ দমনে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সাধারণ জনগণ এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

আইন-শৃঙ্খলা বিষয়ক এ সভায় গোপালগঞ্জ জেলার সাম্প্রতিক অপরাধ পর্যালোচনা করা হয়। এতে সন্ত্রাস, সামাজিক অস্থিতিশীলতা ও যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড দমনে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তারা মাদকের ক্ষতিকর প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মাদকের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের ওপর জোর দেন। একই সঙ্গে উঠতি বয়সের তরুণদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়া অনলাইন জুয়া প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও বেশি সক্রিয় ও নজরদারি বাড়াতে নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া গোপালগঞ্জ শহরের যানজট নিরসন, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং জনভোগান্তি দূর করতে শহরের প্রধান প্রধান সড়কের ফুটপাত অবৈধ দখলমুক্ত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অবৈধ পার্কিং রোধ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে এনে পথচারীদের নিরাপদ চলাচলের জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নিতে সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় মানব পাচার প্রতিরোধসহ যেসব অপরাধ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ও সামাজিক ভোগান্তি তৈরি করে, সেগুলো দমনে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয়তা বাড়াতে বলা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রতিটি নাগরিকের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। সকলের সমন্বিত প্রচেষ্টা ও সচেতনতার মাধ্যমেই কেবল একটি সুন্দর, নিরাপদ, স্থিতিশীল ও স্বস্তিদায়ক পরিবেশ গড়ে তোলা সম্ভব।

সভায় গোপালগঞ্জ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা পুলিশের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ (ইউএনও), সাংবাদিক প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত থেকে নিজ নিজ এলাকার আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো