মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

ছায়াবাণী রেল ক্রসিং এলাকায় লাইন পারাপারের সময় দুর্ঘটনা; পরিচয়পত্র দেখে মিলল পরিচয়

চাঁদপুরে ‘সাগরিকা এক্সপ্রেসের’ নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর করুণ মৃত্যু

নিহত তায়েবা আক্তার। ছবি: সংগৃহীত

চাঁদপুর শহরে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তায়েবা আক্তার (১৪) নামে নবম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসাছাত্রীর করুণ মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে শহরের ব্যস্ততম ছায়াবাণী রেল ক্রসিংয়ের পূর্ব পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে চাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায় ‘সাগরিকা এক্সপ্রেস’ ট্রেনটি। ট্রেনটি শহরের ছায়াবাণী রেল ক্রসিং অতিক্রম করার সময় অসাবধানতাবশত রেললাইন পার হচ্ছিল তায়েবা। এ সময় দ্রুতগামী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের সঙ্গে থাকা একটি পরিচয়পত্র উদ্ধার করে। উদ্ধারকৃত পরিচয়পত্র অনুযায়ী নিহত তায়েবা আক্তার চাঁদপুর জেলা সদরের বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিচয়পত্রে তার বাবার নাম তাজুল ইসলাম ও মায়ের নাম আমেনা বেগম উল্লেখ রয়েছে।

চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব কর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ছাত্রীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে পরিচয়পত্রের মাধ্যমে স্বজনদের খবর দেওয়া হলে নিহতের অভিভাবকেরা থানায় আসেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

বিষয় : মৃত্যু জেলার খবর চাঁদপুর মাদ্রাসা চাঁদপুর সদর ছাত্রী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

চাঁদপুরে ‘সাগরিকা এক্সপ্রেসের’ নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর করুণ মৃত্যু

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

চাঁদপুর শহরে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তায়েবা আক্তার (১৪) নামে নবম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসাছাত্রীর করুণ মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে শহরের ব্যস্ততম ছায়াবাণী রেল ক্রসিংয়ের পূর্ব পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে চাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায় ‘সাগরিকা এক্সপ্রেস’ ট্রেনটি। ট্রেনটি শহরের ছায়াবাণী রেল ক্রসিং অতিক্রম করার সময় অসাবধানতাবশত রেললাইন পার হচ্ছিল তায়েবা। এ সময় দ্রুতগামী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের সঙ্গে থাকা একটি পরিচয়পত্র উদ্ধার করে। উদ্ধারকৃত পরিচয়পত্র অনুযায়ী নিহত তায়েবা আক্তার চাঁদপুর জেলা সদরের বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিচয়পত্রে তার বাবার নাম তাজুল ইসলাম ও মায়ের নাম আমেনা বেগম উল্লেখ রয়েছে।

চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব কর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ছাত্রীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে পরিচয়পত্রের মাধ্যমে স্বজনদের খবর দেওয়া হলে নিহতের অভিভাবকেরা থানায় আসেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো