গোপালগঞ্জের মুকসুদপুরে শিক্ষার গুণগত মান উন্নয়ন, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি এবং পড়াশোনায় আগ্রহ ও মনোযোগ বাড়াতে ঐতিহ্যবাহী সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) উচ্চ বিদ্যালয়ে এক মতবিনিময় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় বিদ্যালয়ের হলরুমে এই সমাবেশের আয়োজন করা হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সরকারি মডেল এসজে উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল চন্দ্র মন্ডল।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক শুকদেব পোদ্দারের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল কাইয়ুম শরিফ, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু এবং মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া সহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষার্থীদের অভিভাবকগণ।
সমাবেশে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির শিক্ষার সার্বিক মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের নিজ নিজ অবস্থান থেকে করণীয় বিভিন্ন দিক গুরুত্বের সাথে তুলে ধরেন। তিনি বলেন, কেবল প্রাতিষ্ঠানিক পাঠদানের মাধ্যমেই সম্পূর্ণ শিক্ষা অর্জিত হয় না। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ, বাড়িতে তাদের পড়াশোনায় মনোযোগী করা, দৈনন্দিন আচার-আচরণে শৃঙ্খলা বজায় রাখা এবং সার্বিক অগ্রগতি প্রতিনিয়ত পর্যবেক্ষণে শিক্ষক ও অভিভাবকদের সমানভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের শুধু ভালো ফল বা জিপিএ অর্জনের পেছনে না ছুটে তাদের সৎ, মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন