মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ পুলিশ সুপারের: কৃতিত্বপূর্ণ কাজের জন্য সম্মাননা

গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কল্যাণ সভা অনুষ্ঠিত

মুকসুদপুর থানার কম্পিউটার অপারেটর এর পক্ষে পুরস্কার গ্রহণ করেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল আল মামুন। ছবি :সংগৃহীত

পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, শারীরিক সক্ষমতা জোরদার ও কঠোর শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সে সুশৃঙ্খল পরিবেশে মাস্টার প্যারেড, বিশেষ কল্যাণ সভা, মাসিক অপরাধ পর্যালোচনা এবং বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে জেলা পুলিশ লাইন্স ময়দানে আয়োজিত বর্ণাঢ্য মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) রনি হাওলাদার।

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার ফোর্সের সার্বিক ফিটনেস, টার্নআউট ও শৃঙ্খলার মান দেখে সন্তোষ প্রকাশ করেন। পরবর্তীতে উপস্থিত সদস্যদের উদ্দেশে বক্তব্য প্রদানকালে তিনি ড্রেসরুলস অনুসরণ, স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা রক্ষা এবং সাধারণ মানুষের সাথে সুসম্পর্ক ও সৌহার্দ্যপূর্ণ আচরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি সর্বদা সমুন্নত রাখতে হবে।

ছবি : সংগৃহীত

প্যারেড শেষে পুলিশ লাইন্স মিলনায়তনে মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, মাদক উদ্ধার, ডাকাতি ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পরোয়ানা তামিল এবং প্রসিকিউশন নিষ্পত্তিতে সাহসী ও প্রশংসনীয় অবদানের জন্য বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাদের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার।

একই দিন তিনি পুলিশ লাইন্সের রেশন স্টোরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন এবং সদস্যদের জন্য সর্বোত্তম মানের খাদ্য সামগ্রী সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা দেন।

ছবি : সংগৃহীত

অনুষ্ঠানের শেষ পর্বে বদলিজনিত কারণে সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) রনি হাওলাদারকে জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। পুলিশ সুপার বিদায়ী অতিথির হাতে স্মারক উপহার তুলে দেন এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

উক্ত আয়োজনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. হাসানুর রহমানসহ জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কল্যাণ সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো