মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

যানজট নিরসনে পৌর প্রশাসক ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

হাসপাতালে যাওয়ার পথেই পার জীবন-মৃত্যুর মিনিট: মুকসুদপুরে অটোরিকশার দখলে গুরুত্বপূর্ন সড়ক

ছবি : দৈনিক নতুন আলো

একজন মুমূর্ষু রোগীকে নিয়ে স্বজনেরা যখন জরুরি ভিত্তিতে হাসপাতালে ছোটেন, তখন প্রতিটি সেকেন্ড বা মিনিট হয়ে ওঠে জীবন-মৃত্যুর লড়াই। অথচ সেই জীবন বাঁচানোর পথেই যদি চেপে বসে সড়ক দখলের রাজত্ব আর যানজটের নিত্য দুর্ভোগ, তবে সাধারণ মানুষের যাওয়ার জায়গা কোথায়?

গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার সোনালী ব্যাংক থেকে কমলাপুর ব্রিজ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হাসপাতালমুখী সড়কটিতে এখন দিনরাত এমন অচল অবস্থার সৃষ্টি হচ্ছে। সড়ক জুড়ে অবৈধ অটোরিকশার অনিয়ন্ত্রিত অবস্থান ও অনিয়মের কারণে প্রতিনিয়ত স্থবির হয়ে পড়ছে জরুরি পরিবহন সেবা।

স্থানীয় অধিবাসীদের অভিযোগ, এই সড়কটি পৌর এলাকার সাধারণ মানুষের চলাচলের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াতের মূল সড়ক। কিন্তু বর্তমানে অবৈধ ও শৃঙ্খলাহীন অটোরিকশার বেপরোয়া পার্কিং ও দখলে সড়কটি যেন ছোটখাটো এক বাসস্ট্যান্ডে রূপ নিয়েছে। মোড়ে মোড়ে জটলা পাকাচ্ছে যানবাহন। ফলে অ্যাম্বুলেন্স কিংবা জরুরী রোগী বহনকারী যানগুলো এসে ঘণ্টার পর ঘণ্টা জটে আটকে থাকছে। এতে রোগীর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লেও সড়ক পার হওয়ার কোনো উপায় থাকছে না।

সামনে নির্বাচন উপলক্ষে এখানে অনেক সমাজসেবক, স্থানীয় জনপ্রতিনিধি এবং আসন্ন পৌরসভার মেয়র-কাউন্সিলর পদের ডজনখানেক পদপ্রার্থী থাকলেও জনগুরুত্বপূর্ণ এই সংকট নিরসনে কারও দৃশ্যমান উদ্যোগ চোখে পড়ছে না। প্রতিনিয়ত মুখরোচক প্রতিশ্রুতি ও ‘জনগণের সেবক’ পরিচয়ে নানা প্রচার-প্রচারণা চালালেও সাধারণ মানুষের এই মৌলিক সমস্যাটি এড়িয়ে চলছেন তারা—এমনটাই অভিযোগ ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দাদের।

এ বিষয়ে ভুক্তভোগী সাধারণ জনগণ ক্ষোভ প্রকাশ করে পৌর প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন। পৌরবাসীর মতে, অটোরিকশার বিশৃঙ্খলা দূর করতে নির্দিষ্ট স্ট্যান্ড নির্ধারণ, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা এখন সময়ের দাবি।

সংশ্লিষ্টরা মনে করছেন, হাসপাতালের যাতায়াতের পথ কোনো অবৈধ দখলদারির স্থান হতে পারে না, এটি শত শত মানুষের প্রাণ বাঁচানোর রাস্তা। দ্রুত সময়ের মধ্যে এই গুরুত্বপূর্ণ সড়কটি যানজটমুক্ত করে সুশাসন ও সেবা নিশ্চিত করার দাবি জানান সাধারণ মুকসুদপুরবাসী।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

হাসপাতালে যাওয়ার পথেই পার জীবন-মৃত্যুর মিনিট: মুকসুদপুরে অটোরিকশার দখলে গুরুত্বপূর্ন সড়ক

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

একজন মুমূর্ষু রোগীকে নিয়ে স্বজনেরা যখন জরুরি ভিত্তিতে হাসপাতালে ছোটেন, তখন প্রতিটি সেকেন্ড বা মিনিট হয়ে ওঠে জীবন-মৃত্যুর লড়াই। অথচ সেই জীবন বাঁচানোর পথেই যদি চেপে বসে সড়ক দখলের রাজত্ব আর যানজটের নিত্য দুর্ভোগ, তবে সাধারণ মানুষের যাওয়ার জায়গা কোথায়?

গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার সোনালী ব্যাংক থেকে কমলাপুর ব্রিজ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হাসপাতালমুখী সড়কটিতে এখন দিনরাত এমন অচল অবস্থার সৃষ্টি হচ্ছে। সড়ক জুড়ে অবৈধ অটোরিকশার অনিয়ন্ত্রিত অবস্থান ও অনিয়মের কারণে প্রতিনিয়ত স্থবির হয়ে পড়ছে জরুরি পরিবহন সেবা।

স্থানীয় অধিবাসীদের অভিযোগ, এই সড়কটি পৌর এলাকার সাধারণ মানুষের চলাচলের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াতের মূল সড়ক। কিন্তু বর্তমানে অবৈধ ও শৃঙ্খলাহীন অটোরিকশার বেপরোয়া পার্কিং ও দখলে সড়কটি যেন ছোটখাটো এক বাসস্ট্যান্ডে রূপ নিয়েছে। মোড়ে মোড়ে জটলা পাকাচ্ছে যানবাহন। ফলে অ্যাম্বুলেন্স কিংবা জরুরী রোগী বহনকারী যানগুলো এসে ঘণ্টার পর ঘণ্টা জটে আটকে থাকছে। এতে রোগীর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লেও সড়ক পার হওয়ার কোনো উপায় থাকছে না।

সামনে নির্বাচন উপলক্ষে এখানে অনেক সমাজসেবক, স্থানীয় জনপ্রতিনিধি এবং আসন্ন পৌরসভার মেয়র-কাউন্সিলর পদের ডজনখানেক পদপ্রার্থী থাকলেও জনগুরুত্বপূর্ণ এই সংকট নিরসনে কারও দৃশ্যমান উদ্যোগ চোখে পড়ছে না। প্রতিনিয়ত মুখরোচক প্রতিশ্রুতি ও ‘জনগণের সেবক’ পরিচয়ে নানা প্রচার-প্রচারণা চালালেও সাধারণ মানুষের এই মৌলিক সমস্যাটি এড়িয়ে চলছেন তারা—এমনটাই অভিযোগ ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দাদের।

এ বিষয়ে ভুক্তভোগী সাধারণ জনগণ ক্ষোভ প্রকাশ করে পৌর প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন। পৌরবাসীর মতে, অটোরিকশার বিশৃঙ্খলা দূর করতে নির্দিষ্ট স্ট্যান্ড নির্ধারণ, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা এখন সময়ের দাবি।

সংশ্লিষ্টরা মনে করছেন, হাসপাতালের যাতায়াতের পথ কোনো অবৈধ দখলদারির স্থান হতে পারে না, এটি শত শত মানুষের প্রাণ বাঁচানোর রাস্তা। দ্রুত সময়ের মধ্যে এই গুরুত্বপূর্ণ সড়কটি যানজটমুক্ত করে সুশাসন ও সেবা নিশ্চিত করার দাবি জানান সাধারণ মুকসুদপুরবাসী।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো