মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো

ক্যাম্পাস খবর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার আলোকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শুরু হয়েছে মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান’। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে ক্যাম্পাসের সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টার প্রাঙ্গণে প্রদীপ প্রজ্জ্বলন ও প্রতীকী পরিচ্ছন্নতার মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শওকাত আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ শওকাত আলী বলেন, একটি স্বাস্থ্যসম্মত ও নিরাপদ শিক্ষাঙ্গন গড়ে তুলতে ডেঙ্গু প্রতিরোধে কেবল বিশ্ববিদ্যালয় প্রশাসনের একক চেষ্টা যথেষ্ট নয়। এর জন্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ ক্যাম্পাসের সকল অংশীজনকে একযোগে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও জোর দিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের কোথাও যেন ডাব বা নারকেলের খোসা, ফুলের টব বা যেকোনো পাত্রে পানি জমে এডিস মশার প্রজননক্ষেত্র তৈরি হতে না পারে, সে বিষয়ে সকলকে সার্বক্ষণিক সতর্ক থাকতে হবে। শিক্ষা ও গবেষণার পরিবেশ সচল রাখতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।

উপাচার্য তাঁর বক্তব্যে আরও জানান, পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ডেঙ্গুমুক্ত রাখতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউটসহ সাধারণ শিক্ষার্থীদের সমন্বিতভাবে মাঠে নামানো হয়েছে। এ সময় অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করায় রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও সংশ্লিষ্টদের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মোঃ মাসুদ রানা, বিজয় ২৪ হলের প্রভোস্ট ড. মোঃ হারুন-আল-রশীদ এবং শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট ড. এ. টি. এম জিন্নাতুল বাসার। এ ছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও কর্মরত সংবাদকর্মীরা অভিযানে অংশ নেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো