পেশাগত কর্মদক্ষতা, অসীম সাহসিকতা, সফলভাবে অপরাধ দমন, স্পর্শকাতর মামলার রহস্য উদঘাটন এবং জননিরাপত্তা বিধানে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে মর্যাদাপূর্ণ ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা)’ অর্জন করেছেন গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহ। এই গৌরবময় কৃতিত্বের জন্য তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছে মুকসুদপুর থানা পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে শ্রদ্ধা ও অভিনন্দন জানান।
শুভেচ্ছা প্রদানকালে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন পুলিশ সুপারের উজ্জ্বল পেশাগত ভবিষ্যৎ ও নিরবচ্ছিন্ন সাফল্য কামনা করেন। তিনি বলেন, পুলিশ সুপারের এই সম্মানজনক স্বীকৃতি কেবল তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো গোপালগঞ্জ জেলা পুলিশের জন্য এক বিরাট গর্বের বিষয়। সাহসিকতা ও দক্ষতার সাথে অর্পিত দায়িত্ব পালনে তাঁর এই রাষ্ট্রীয় স্বীকৃতি জেলা পুলিশের প্রতিটি সদস্যকে ভবিষ্যতে দেশ ও জনগণের সেবায় আরও সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে অনুপ্রাণিত করবে।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর দেওয়া এই বিপিএম (বাংলাদেশ পুলিশ পদক) প্রদান করা হয়। গোপালগঞ্জ জেলায় শান্তিশৃঙ্খলা রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর দূরদর্শী নেতৃত্বের ফলেই তিনি এই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদকে ভূষিত হয়েছেন।
গোপালগঞ্জের অন্যান্য থানার কর্মকর্তা ও স্থানীয় সচেতন মহলও জেলা পুলিশ সুপারের এই অর্জনে সন্তোষ প্রকাশ করে তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন