মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

সারাদেশ

মুকসুদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে ইউএনওকে শুভেচ্ছা উপহার প্রদান

ছবি : সংগৃহীত

উপজেলা প্রশাসন ও স্থানীয় সাংবাদিকদের মধ্যে পেশাগত সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা এবং কাজের সুসম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবিরকে মুকসুদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে বিশেষ উপহার প্রদান করা হয়েছে।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক সোহার্দ্যপূর্ণ পরিবেশে প্রেস ক্লাবের শীর্ষ নেতৃবৃন্দ ইউএনওর হাতে এই উপহার স্মারক তুলে দেন।

প্রেস ক্লাব সূত্রে জানা যায়, গণমাধ্যমকর্মীদের পেশাগত ব্যস্ততার মাঝে কিছুটা বিনোদন ও পারস্পরিক মেলবন্ধন সৃষ্টির লক্ষ্যে গত ২৬ সেপ্টেম্বর মুকসুদপুর প্রেস ক্লাবের উদ্যোগে মোংলা-সুন্দরবনে এক মনোরম আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়েছিল। এই আনন্দ ভ্রমণ কর্মসূচির সফল সমাপ্তি ও স্মরণীয় মুহূর্তকে ফ্রেমবন্দী রাখতেই মূলত উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের হাতে আনুষ্ঠানিকভাবে এই উপহার হস্তান্তর করা হয়।

উপহার তুলে দেওয়ার সময় মুকসুদপুর প্রেস ক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া এবং সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু শরীফ। এ ছাড়া মুকসুদপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. বাবুল হোসেন, নির্বাহী সদস্য মো. নূর আলম শেখসহ ক্লাবের অন্যান্য সদস্য ও কর্মরত স্থানীয় সাংবাদিকেরা এই আনন্দঘন মুহূর্তে অংশ নেন।

উপহার গ্রহণকালে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির প্রেস ক্লাবের এই সামাজিক ও ইতিবাচক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং মুকসুদপুরের সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কাজে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মুকসুদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে ইউএনওকে শুভেচ্ছা উপহার প্রদান

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপজেলা প্রশাসন ও স্থানীয় সাংবাদিকদের মধ্যে পেশাগত সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা এবং কাজের সুসম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবিরকে মুকসুদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে বিশেষ উপহার প্রদান করা হয়েছে।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক সোহার্দ্যপূর্ণ পরিবেশে প্রেস ক্লাবের শীর্ষ নেতৃবৃন্দ ইউএনওর হাতে এই উপহার স্মারক তুলে দেন।

প্রেস ক্লাব সূত্রে জানা যায়, গণমাধ্যমকর্মীদের পেশাগত ব্যস্ততার মাঝে কিছুটা বিনোদন ও পারস্পরিক মেলবন্ধন সৃষ্টির লক্ষ্যে গত ২৬ সেপ্টেম্বর মুকসুদপুর প্রেস ক্লাবের উদ্যোগে মোংলা-সুন্দরবনে এক মনোরম আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়েছিল। এই আনন্দ ভ্রমণ কর্মসূচির সফল সমাপ্তি ও স্মরণীয় মুহূর্তকে ফ্রেমবন্দী রাখতেই মূলত উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের হাতে আনুষ্ঠানিকভাবে এই উপহার হস্তান্তর করা হয়।

উপহার তুলে দেওয়ার সময় মুকসুদপুর প্রেস ক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া এবং সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু শরীফ। এ ছাড়া মুকসুদপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. বাবুল হোসেন, নির্বাহী সদস্য মো. নূর আলম শেখসহ ক্লাবের অন্যান্য সদস্য ও কর্মরত স্থানীয় সাংবাদিকেরা এই আনন্দঘন মুহূর্তে অংশ নেন।

উপহার গ্রহণকালে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির প্রেস ক্লাবের এই সামাজিক ও ইতিবাচক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং মুকসুদপুরের সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কাজে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো