একটি সুশৃঙ্খল ও কল্যাণমুখী সমাজ গঠনে গণমাধ্যম, স্থানীয় প্রশাসন এবং শিক্ষক সমাজের ভূমিকা অপরিসীম। এই তিন গুরুত্বপূর্ণ খাতের পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ককে আরও প্রীতিময়, সুদৃঢ় ও গতিশীল করার প্রয়াসে এক বিশেষ সৌজন্যমূলক উদ্যোগ নিয়েছে মুকসুদপুর প্রেসক্লাব।
উদ্যোগের অংশ হিসেবে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন এবং মুকসুদপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মাহবুব হাসান বাবরকে ক্লাবের পক্ষ থেকে বিশেষ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) মুকসুদপুর প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী 'মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ' উদযাপন উপলক্ষে এই উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া এবং সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম তাদের হাতে এই সৌজন্য উপহার তুলে দেন।
শিক্ষক পরিষদের সম্পাদক মাহবুব হাসান বাবরকে প্রেসক্লাবের পক্ষ থেকে উপহার প্রদান। ছবি : দৈনিক নতুন আলো
উপহার গ্রহণ করে অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন এবং শিক্ষক পরিষদের সম্পাদক মাহবুব হাসান বাবর প্রেসক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানান। তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণস্বরূপ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক সম্প্রীতি রক্ষায় সাংবাদিকদের অবদান প্রশংসনীয়। আগামীতেও মুকসুদপুরের সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখা ও শিক্ষার মানোন্নয়নে এ ধরনের প্রীতিময় সম্পর্ক অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।
উক্ত সৌহার্দ্যপূর্ণ আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, প্রচার সম্পাদক মো. মামুন মোল্লা, কার্যকরী সদস্য মো. সোহেল শেখসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন