গোপালগঞ্জের মুকসুদপুর প্রেসক্লাবের ঐতিহ্যবাহী ‘মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ-২০২৬’ উদযাপন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ভীষ্মদেব মণ্ডলকে ক্লাবের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়েছে।
সম্প্রতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎকালে মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম যৌথভাবে এ উপহার ডা. ভীষ্মদেব মণ্ডলের হাতে তুলে দেন।
উপহার হস্তান্তরকালে মুকসুদপুর প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি হাফিজুর রহমান লেবু, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. বাবুল হোসেন এবং নির্বাহী সদস্য নূর আলম শেখসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎ শেষে মুকসুদপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ জানান, পেশাগত ব্যস্ততার পাশাপাশি সাংবাদিকদের পারস্পরিক বন্ধন সুদৃঢ় করতে সম্প্রতি সুন্দরবন ও মংলা এলাকায় ক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ সফলভাবে অনুষ্ঠিত হয়। ওই আনন্দ ভ্রমণের মধুর স্মৃতি ও পেশাগত সৌহার্দ্যের অংশ হিসেবে স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন শুভানুধ্যায়ী ব্যক্তিদের সম্মাননা ও স্মারক উপহার প্রদান করা হচ্ছে।
প্রেসক্লাবের এই প্রীতিময় সৌজন্য উপহার গ্রহণ করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ভীষ্মদেব মণ্ডল উপস্থিত প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক সম্প্রীতি রক্ষা ও স্থানীয় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সাংবাদিকদের সহমর্মী ভূমিকা ও সৌহার্দ্যপূর্ণ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন