গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির সফল বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ও ল্যাপটপ বিতরণ সম্পন্ন হয়েছে।
শনিবার (১০ অক্টোবর ২০২৬) বেলা ১১টায় মুকসুদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ ও সুধী সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিমুজ্জামান সেলিম। উদ্বোধন শেষে প্রথম ধাপে প্রশিক্ষণপ্রাপ্ত ১৫ জন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারের হাতে ল্যাপটপ তুলে দেন তিনি।
গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: আরিফ-উজ-জামানের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: রাকিবুল হাসান শুভর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, মুকসুদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: নাফিসুর রহমান, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মো: শাহিন মিয়া, মুকসুদপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো: আবিরুল ইসলাম, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল্লাহ আল-মামুন, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি মো: আব্দুস ছালাম খান এবং সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, মুকসুদপুর প্রেস ক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিগণ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: রাকিবুল হাসান শুভ জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে উপযুক্ত গ্রাহকদের সঠিক ও স্বচ্ছ তথ্য দ্রুততার সঙ্গে ডিজিটাল ডেটাবেজে অন্তর্ভুক্ত করতেই এই পদক্ষেপ। পর্যায়ক্রমে মুকসুদপুর উপজেলার মোট ১৩৭ জন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারকে এই আধুনিক প্রশিক্ষণের আওতায় আনা হবে এবং সবার হাতে ল্যাপটপ পৌঁছে দেওয়া হবে, যা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সরকারি সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন