গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে আজ ১৫ অক্টোবর ২০২৬ তারিখে পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড, কল্যাণসভা, মাসিক অপরাধ পর্যালোচনা সভা এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত পুলিশ সদস্যদের কৃতী সন্তানদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
পুলিশ বাহিনীর শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা, পেশাগত দক্ষতা ও কর্মস্পৃহা বৃদ্ধির লক্ষ্যে সকালে মাস্টার প্যারেডে সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, বিপিএম-সেবা। প্যারেড পরিদর্শনকালে তিনি উপস্থিত অফিসার ও পুলিশ সদস্যদের ড্রিল, শারীরিক ফিটনেস, টার্নআউট ও সার্বিক শৃঙ্খলা পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও জনআস্থা সমুন্নত রাখার তাগিদ দেন। একই সাথে তিনি ড্রেসরুলস অনুসরণ, সুস্থ জীবনযাপন ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার কঠোর দিকনির্দেশনা প্রদান করেন। উক্ত প্যারেডে অধিনায়কের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মোঃ নাফিসুর রহমান।
পরবর্তীতে আয়োজিত অপরাধ পর্যালোচনা সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য উদ্ধার, হত্যা ও ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার, ওয়ারেন্ট তামিল এবং প্রসিকিউশন দাখিলের সার্বিক অগ্রগতি মূল্যায়ন করা হয়। এ সময় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এবং দাপ্তরিক কাজে কর্মদক্ষতা প্রদর্শনের জন্য নির্বাচিত কর্মকর্তা ও সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার।
কল্যাণসভার শেষভাগে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী পুলিশ সদস্যদের সন্তানদের বিশেষ সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। পুলিশ সুপার শিক্ষার্থীদের এই সাফল্যে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে দেশ গঠনে আত্মনিয়োগ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে তিনি পুলিশ লাইন্সের রেশন স্টোর ও বিভিন্ন স্থাপনা সরেজমিনে পরিদর্শন করে মানসম্মত খাবার সরবরাহ নিশ্চিতের নির্দেশ দেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), জেলার সকল থানার ওসি, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্স সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন