প্রাণঘাতী ডেঙ্গু প্রতিরোধে কেবল এককভাবে সরকারের উদ্যোগের ওপর ভরসা না করে দেশের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব ও নেতৃত্ব নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি।
আজ শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সকালে রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজে ডেঙ্গু নিরসনে আয়োজিত বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনকালে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও স্কাউট সদস্যদের উদ্দেশ্যে তিনি এই আহ্বান জানান
এর আগে, ডেঙ্গুর সার্বিক পরিস্থিতি, রোগীদের চিকিৎসাসেবা ও হাসপাতালের পরিচ্ছন্নতা সরেজমিনে দেখতে রাজধানীর বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র ও সরকারি প্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী
পরবর্তীতে রাজউক উত্তরা মডেল কলেজে গিয়ে শিক্ষক, শিক্ষার্থী, বিএনসিসি ও স্কাউটদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন প্রধানমন্ত্রী
পরিবেশের ভারসাম্য রক্ষা ও নগরের বাড়তি তাপমাত্রা কমানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের নিজেদের ও পরিবারের সদস্যদের জন্মদিনে অন্তত একটি করে বৃক্ষরোপণ করার পরামর্শ দেন
বিষয় : প্রধানমন্ত্রী তারেক রহমান

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন