মুকসুদপুর    বুধবার, ২১ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : বুধবার, ২১ অক্টোবর ২০২৬

হরমুজের সাবমেরিন ক্যাবলে ইরানের হামলার হুমকি, কাতারের উদ্বেগ প্রকাশ

দীর্ঘ ব্যাটারি ও আধুনিক ফিচারে ভিভোর নতুন মডেল ‘ওয়াই৩২’

মোবাইল ইন্টারনেটের চড়া দাম ও নিম্নমান: স্মার্ট বাংলাদেশের পথে বড় বাধা

আশির দশকের আবহ ও এআই প্রযুক্তি: ফেসবুকজুড়ে রেট্রো লুকের নতুন উন্মাদনা

প্রযুক্তির আড়ালে জালিয়াত চক্র: এআই ডিপফেক ও ভয়েস ক্লোনে দিশেহারা মানুষ

প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান গঠনে জোর: ফরিদপুরে যুবদের এআই প্রযুক্তিতে দক্ষ করার বিশেষ উদ্যোগ

সেলফি ভিডিও দিয়ে ফ্রিতেই ফেসবুক ভেরিফায়েড হওয়ার সুযোগ আনল মেটা

বিশ্বজুড়ে হঠাৎ বন্ধ ফেসবুক, লগ-ইন করতে পারছেন না কোটি ব্যবহারকারী

তথ্য-প্রযুক্তি

হরমুজের সাবমেরিন ক্যাবলে ইরানের হামলার হুমকি, কাতারের উদ্বেগ প্রকাশ

হরমুজের সাবমেরিন ক্যাবলে ইরানের হামলার হুমকি, কাতারের উদ্বেগ প্রকাশ
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান তীব্র সামরিক ও কূটনৈতিক উত্তেজনার মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির তলদেশ দিয়ে যাওয়া আন্তর্জাতিক ডেটা সংযোগ ক্যাবলে বড় ধরনের হামলার হুমকি দিয়েছে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। তবে মধ্যপ্রাচ্যের অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতার সতর্ক করে দিয়ে জানিয়েছে, এসব স্পর্শকাতর সাবমেরিন ক্যাবলে কোনো ধরনের বিঘ্ন ঘটলে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের চেয়ে ইরানসহ সমগ্র উপসাগরীয় অঞ্চলের দেশগুলোই সবচেয়ে বড় অর্থনৈতিক ও যোগাযোগ বিপর্যয়ের মুখে পড়বে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সৌদি গেজেটের প্রতিবেদনে জানা যায়, তেহরানের স্যাক্রেড ডিফেন্স জাদুঘরে আয়োজিত এক অনুষ্ঠানে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি এই হুমকি দেন। তিনি জানান, হরমুজ প্রণালির তলদেশ দিয়ে প্রায় সাতটি প্রধান আন্তর্জাতিক ডেটা ক্যাবল অতিক্রম করেছে, যার মাধ্যমে বিশ্বের বড় একটি অংশের ইন্টারনেট ও বাণিজ্যিক তথ্য আদান-প্রদান পরিচালিত হয়। শত্রুপক্ষকে হুশিয়ার করে দিয়ে তিনি নতুন সামরিক অস্ত্র ও নতুন টার্গেট উন্মোচনের কথা জানান। এর আগে ইরানের শীর্ষ নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়িও মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ বাঁধলে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক স্থাপনা, ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামোতে হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন।

ইরানের এমন হুমকির জবাবে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও গণমাধ্যম বিভাগের পরিচালক ইব্রাহিম আল-হাশমি দোহার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। কাতার স্পষ্টভাবে জানিয়েছে, সমুদ্রের তলদেশের ক্যাবল বা জলপথে কোনো হামলা হলে তার কুফল ইরানসহ এই অঞ্চলের প্রতিটি দেশকে ভোগ করতে হবে। তিনি উল্লেখ করেন, এ অঞ্চলের অধিকাংশ দেশ সেচ, লবণাক্ততা দূরীকরণ ও মৎস্য আহরণের জন্য হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল; ফলে সামুদ্রিক অবকাঠামো ও পরিবেশের ক্ষতি হলে আঞ্চলিক পানি নিরাপত্তাও মারাত্মক হুমকিতে পড়বে।

উল্লেখ্য, আন্তর্জাতিক টেলিযোগাযোগ তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান 'টেলিজিওগ্রাফি'র তথ্যমতে, এশিয়া ও ইউরোপ মহাদেশের মধ্যকার ৯০ শতাংশের বেশি ইন্টারনেট তথ্য লোহিত সাগর ও হরমুজ প্রণালির তলদেশের ফাইবার-অপটিক ক্যাবলের মাধ্যমে প্রবাহিত হয়। সম্প্রতি ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে ক্লাউড সেবা ব্যাহত হওয়া এবং ইয়েমেনের ইয়েমেন-সমর্থিত হুতিদের তৎপরতায় সাবমেরিন ক্যাবলের নিরাপত্তা নিয়ে এমনিতেই বিশ্বব্যাপী উদ্বেগ বাড়ছে। এ অবস্থায় কাতার হামলা ও পাল্টা হুমকির পথ পরিহার করে সংকট নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানকে অবিলম্বে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে।

বিষয় : ইন্টারনেট কাতার ইরানের খবর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

হরমুজের সাবমেরিন ক্যাবলে ইরানের হামলার হুমকি, কাতারের উদ্বেগ প্রকাশ

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো