মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার সন্ধ্যায় দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির বিস্তারিত জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৫ মার্চ বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। এছাড়াও কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখবেন।
পরদিন ২৬ মার্চ স্বাধীনতা দিবসে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে সংগঠনের সব স্তরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে।
এদিকে, স্বাধীনতা দিবসের সকালে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এ সময় তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেবেন।
বিষয় : ২৬ শে মার্চ জামায়াত

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬
মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার সন্ধ্যায় দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির বিস্তারিত জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৫ মার্চ বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। এছাড়াও কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখবেন।
পরদিন ২৬ মার্চ স্বাধীনতা দিবসে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে সংগঠনের সব স্তরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে।
এদিকে, স্বাধীনতা দিবসের সকালে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এ সময় তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেবেন।

আপনার মতামত লিখুন