মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো

মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত

মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার সন্ধ্যায় দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির বিস্তারিত জানানো হয়।বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৫ মার্চ বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। এছাড়াও কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখবেন।[TECHTARANGA-POST:177]পরদিন ২৬ মার্চ স্বাধীনতা দিবসে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে সংগঠনের সব স্তরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে।এদিকে, স্বাধীনতা দিবসের সকালে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এ সময় তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেবেন।

মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত