মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : বুধবার, ১৮ মার্চ ২০২৬

ময়মনসিংহে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

ভাঙা ঘরে একাকী জীবন, চিকিৎসার অভাবে ধুঁকছেন আটপাড়ার বৃদ্ধ আলিম উদ্দীন

ত্রিশালে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত, চালকসহ আহত ৪

শেরপুর সীমান্তে মাদকের থাবা, সংবাদ সংগ্রহে সাংবাদিকদের ‘হত্যার হুমকি’

পাকুন্দিয়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা চূর্ণবিচূর্ণ, দম্পতির মর্মান্তিক মৃত্যু

বকশীগঞ্জে পুকুরপাড়ে মিলল মর্টারশেল: এলাকায় চাঞ্চল্য, ডাকা হয়েছে বিশেষজ্ঞ দল

শতবর্ষী গৌরীপুর জংশনে দুর্ভোগের চরম দশা: নেই সংস্কার, ঝুঁকিতে যাত্রীসেবা

পাহাড়ি ঢলে হালুয়াঘাটে নদীর বাঁধ ভেঙে ৬ গ্রাম প্লাবিত: বোরো ধান ও রবিশস্যের ব্যাপক ক্ষতির আশঙ্কা

১৯৯তম জামাতের জন্য প্রস্তুত শোলাকিয়া: থাকছে চার স্তরের নিরাপত্তা ও বিশেষ ট্রেন।

ঐতিহ্যের ২০০ বছর পেরিয়ে এবার ১৯৯তম ঈদুল ফিতরের জামাতের জন্য পুরোপুরি প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। দেশের বৃহত্তম এই ঈদ জামাতকে ঘিরে কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ গ্রহণ করেছে নজিরবিহীন নিরাপত্তা ও ব্যবস্থাপনা।

বুধবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় শোলাকিয়া মাঠের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা এবং পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন র‍্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আলী নোমান।

জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা জানান, বরাবরের মতো এবারও জামাত শুরু হবে সকাল ১০টায়। এবার ঐতিহাসিক এই জামাতে ইমামতি করবেন মাওলানা মুফতি আবুল খায়ের মো. ছাইফুল্লাহ। দূর-দূরান্ত থেকে আসা মুসল্লিদের আবাসন ও অজুর জন্য স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এছাড়া নারীদের জন্য সরযূ বালা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে পৃথক জামাতের ব্যবস্থা রাখা হয়েছে।

শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটি জানায়, মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

  • ভৈরব টু কিশোরগঞ্জ: সকাল ৬টায় ছেড়ে পৌঁছাবে সকাল ৮টায়।
  • ময়মনসিংহ টু কিশোরগঞ্জ: ভোর ৫টা ৪৫ মিনিটে ছেড়ে পৌঁছাবে সকাল ৮টা ৩০ মিনিটে। উভয় ট্রেনই জামাত শেষে দুপুর ১২টায় কিশোরগঞ্জ স্টেশন থেকে ফিরতি যাত্রা শুরু করবে।

পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন জানান, শোলাকিয়ায় চার স্তরের কঠোর নিরাপত্তাব্যবস্থা থাকবে। ১ হাজার ১০০ পুলিশ সদস্যের পাশাপাশি ৪ প্লাটুন সেনাবাহিনী, ৫ প্লাটুন বিজিবি এবং র‍্যাবের ৬টি টিম মোতায়েন থাকবে। পুরো এলাকা ৬৪টি সিসিটিভি ক্যামেরা ও ৬টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজরদারি করা হবে। এমনকি ড্রোনের মাধ্যমে আকাশপথ থেকেও চলবে বিশেষ সার্ভেইল্যান্স।

নিরাপত্তার স্বার্থে মুসল্লিরা মাঠে কেবল জায়নামাজ নিয়ে প্রবেশ করতে পারবেন। ব্যাগ, ছাতা বা অন্য কোনো ধাতব বস্তু বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। প্রতিটি প্রবেশপথে মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করে মুসল্লিদের প্রবেশ করানো হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

১৯৯তম জামাতের জন্য প্রস্তুত শোলাকিয়া: থাকছে চার স্তরের নিরাপত্তা ও বিশেষ ট্রেন।

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো