ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। রোববার (৫ এপ্রিল) সকালে মুকসুদপুর কলেজ মোড় বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে আরেকটি বাস সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল আনুমানিক ৯টা ৫০ মিনিটের দিকে মুকসুদপুর কলেজ মোড় বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানামার জন্য দাঁড়িয়ে ছিল ঈগল পরিবহনের (১৪-৬৬৬২) একটি বাস। এসময় পিরোজপুরের ভাণ্ডারিয়া থেকে ছেড়ে আসা দ্রুতগতির আস্থা পরিবহনের (১১-৬৪৪৭) একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বাসটির পেছনে সজোরে ধাক্কা দেয়।
সংঘর্ষের ফলে বাস দুটির পেছনের ও সামনের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনায় বাসে থাকা কয়েকজন যাত্রী সামান্য আহত হলেও কোনো নিহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসায় এবং বড় ধরনের সংঘর্ষ না হওয়ায় যাত্রীরা অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
স্থানীয়দের অভিযোগ, আস্থা পরিবহনের বাসটি অত্যন্ত বেপরোয়া গতিতে চলছিল। চালকের অসাবধানতা ও বেখেয়ালিপনার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক পর্যবেক্ষণে মনে করা হচ্ছে। দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
সংশ্লিষ্টরা মনে করছেন, মহাসড়কে চালকদের আরও দায়িত্বশীল আচরণ এবং গতির ওপর নিয়ন্ত্রণই পারে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রুখতে।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন