মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

এক্সপ্রেসওয়ে বাস দুর্ঘটনা

পদ্মা সেতু সংলগ্ন এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, আহত ১০

ছবি : সংগৃহীত

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর দক্ষিণ থানা সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে  গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে। এতে বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের বাসটি পদ্মা সেতু পার হওয়ার পর মাদারীপুরের শিবচর উপজেলার সীমানা নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এসময় বাসটি সড়কের ওপর আছড়ে পড়ে উল্টে যায়। দুর্ঘটনায় তাৎক্ষণিক কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে আহত যাত্রীদের দ্রুত উদ্ধার করে শিবচর ও পাঁচ্চর স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি দ্রুত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে হাইওয়ে থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই লেনে সাময়িকভাবে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। পরে পুলিশ রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে ওই রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিষয় : দৈনিক নতুন আলো এক্সপ্রেসওয়ে দুর্ঘটনা গোল্ডেন লাইন শিবচর মাদারীপুর হাইওয়ে পুলিশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

পদ্মা সেতু সংলগ্ন এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, আহত ১০

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর দক্ষিণ থানা সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে  গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে। এতে বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের বাসটি পদ্মা সেতু পার হওয়ার পর মাদারীপুরের শিবচর উপজেলার সীমানা নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এসময় বাসটি সড়কের ওপর আছড়ে পড়ে উল্টে যায়। দুর্ঘটনায় তাৎক্ষণিক কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে আহত যাত্রীদের দ্রুত উদ্ধার করে শিবচর ও পাঁচ্চর স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি দ্রুত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে হাইওয়ে থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই লেনে সাময়িকভাবে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। পরে পুলিশ রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে ওই রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো