মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

গোপালগঞ্জে ক্রীড়া দিবস উদযাপিত: ক্রীড়া এখন সম্মানজনক পেশা — ডিসি মো: আরিফ-উজ-জামান

গোপালগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত: ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা

ছবি : সংগৃহীত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকালে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‍্যালি শেষে জেলা ক্রীড়া সংস্থার হলরুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো: আরিফ-উজ-জামান। তিনি তাঁর বক্তব্যে বলেন, ক্রীড়া এখন আর কেবল বিনোদন নয়, এটি একটি সম্মানজনক পেশা। আমাদের তরুণ সমাজকে দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে পারলে তারা নিজেরা যেমন স্বাবলম্বী হবে, তেমনি তাদের পরিবারও পাবে আর্থিক ও সামাজিক নিরাপত্তা। এছাড়া নিয়মিত খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা পালন করে।

র‍্যালি চলাকালীন এক সংক্ষিপ্ত বক্তব্যে গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) জনাব মো. হাবীবুল্লাহ বলেন, একটি সুস্থ ও সবল জাতি গঠনে ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বৃদ্ধিতে খেলোয়াড়দের অবদান অনস্বীকার্য। পুলিশ প্রশাসন সবসময়ই সুস্থ ধারার ক্রীড়া কর্মকাণ্ডকে উৎসাহিত করে আসছে এবং জেলা ক্রীড়া সংস্থার সকল ইতিবাচক উদ্যোগে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালি। ছবি : সংগ্রহ

এছাড়াও অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ, বিভিন্ন ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়াবিদ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে ক্রীড়া অবকাঠামো উন্নয়ন এবং নতুন প্রতিভা অন্বেষণের ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

গোপালগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত: ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকালে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‍্যালি শেষে জেলা ক্রীড়া সংস্থার হলরুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো: আরিফ-উজ-জামান। তিনি তাঁর বক্তব্যে বলেন, ক্রীড়া এখন আর কেবল বিনোদন নয়, এটি একটি সম্মানজনক পেশা। আমাদের তরুণ সমাজকে দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে পারলে তারা নিজেরা যেমন স্বাবলম্বী হবে, তেমনি তাদের পরিবারও পাবে আর্থিক ও সামাজিক নিরাপত্তা। এছাড়া নিয়মিত খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা পালন করে।

র‍্যালি চলাকালীন এক সংক্ষিপ্ত বক্তব্যে গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) জনাব মো. হাবীবুল্লাহ বলেন, একটি সুস্থ ও সবল জাতি গঠনে ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বৃদ্ধিতে খেলোয়াড়দের অবদান অনস্বীকার্য। পুলিশ প্রশাসন সবসময়ই সুস্থ ধারার ক্রীড়া কর্মকাণ্ডকে উৎসাহিত করে আসছে এবং জেলা ক্রীড়া সংস্থার সকল ইতিবাচক উদ্যোগে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালি। ছবি : সংগ্রহ

এছাড়াও অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ, বিভিন্ন ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়াবিদ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে ক্রীড়া অবকাঠামো উন্নয়ন এবং নতুন প্রতিভা অন্বেষণের ওপর গুরুত্বারোপ করেন।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো