মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

৩০ আসামির মধ্যে অধিকাংশই পলাতক

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায় আজ (বৃহস্পতিবার) ঘোষণা করা হবে। বহুল আলোচিত এ মামলার রায় দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে অপর সদস্য হিসেবে রয়েছেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এর আগে ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, আবু সাঈদের হত্যাকাণ্ডটি ছিল নৃশংস ও পরিকল্পিত, যা দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। আন্তর্জাতিক মহল, এমনকি জাতিসংঘের প্রতিবেদনেও এ ঘটনার উল্লেখ রয়েছে বলে জানান তিনি। প্রসিকিউশন পক্ষের বিশ্বাস, আদালতে উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে।

মামলায় মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ছয়জন বর্তমানে গ্রেপ্তার অবস্থায় রয়েছেন। তারা হলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, চুক্তিভিত্তিক কর্মচারী আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ।

অন্যদিকে, সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদসহ বাকি ২৪ জন আসামি এখনো পলাতক। পলাতকদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারাও রয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ঘটনাটির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সেই ঘটনার পর আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে এবং জাতীয় পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো