গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিন মিয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনোয়ার মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাফুজা বেগমসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
সমাপনী অনুষ্ঠানে অতিথিরা মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ঘুরে দেখেন এবং তাদের সৃজনশীল কাজের প্রশংসা করেন। পাশাপাশি ক্ষুদে বিজ্ঞানীদের ভবিষ্যৎ উদ্ভাবনে উৎসাহ প্রদান করা হয়।
পরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন