গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় জমির সীমানা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলসি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফলসি গ্রামের ওসমান ফকির ও রহমান ফকিরের মধ্যে বসতবাড়ির সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সকালে এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতি থেকে দেশীয় অস্ত্র নিয়ে ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়। হামলায় উভয় পক্ষের অন্তত ১০ জন জখম হন।
সংঘর্ষে গুরুতর আহত ৭ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও কাশিয়ানী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) বিচিত্র কুমার বিশ্বাস জানান, চিকিৎসাধীন মাসুদ ফকিরের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার খবর পেয়ে কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ফাঁড়ির পরিদর্শক খোরশেদ আলম জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ক্ষতিগ্রস্ত পক্ষকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন