মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চৈত্রসংক্রান্তি ১৪৩২

রাজহাঁস জিতে নিলেন শহীদ সালাম বরকত হল: জাবিতে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী ভেলাবাইচ

চৈত্রসংক্রান্তি উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ সোমবার ভেলাবাইচের আয়োজন করা হয়। ছবি : সংগৃহীত

চৈত্রসংক্রান্তি ১৪৩২ উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ভেলাবাইচ। সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরোনো কলা ভবনসংলগ্ন রঙ পুকুরে এই প্রতিযোগিতায় অংশ নেন ১১টি ছাত্র হলের ২২ প্রতিযোগী। জাকসু (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ) এই ভিন্নধর্মী আয়োজনের মূল উদ্যোক্তা।

কলাগাছ দিয়ে তৈরি ১১টি ভেলায় বিশ্ববিদ্যালয়ের ১১টি হলের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেন। নির্ধারিত দূরত্ব ২ মিনিট ৩৫ সেকেন্ডে অতিক্রম করে প্রথম স্থান অধিকার করেছে শহীদ সালাম বরকত হল। এছাড়া ৩ মিনিট ৫ সেকেন্ডে দ্বিতীয় হয়েছে নবাব সলিমুল্লাহ হল এবং ৩ মিনিট ১০ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে আ ফ ম কামালউদ্দিন হল।

পুরস্কারের ক্ষেত্রেও ছিল বাঙালিয়ানার ছাপ। প্রথম হওয়া দলকে একটি রাজহাঁস, দ্বিতীয় স্থান অধিকারীকে দেশি মুরগি এবং তৃতীয় স্থান অধিকারীকে এক জোড়া কবুতর পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে।

প্রতিযোগিতাটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। এ সময় সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. মাহফুজুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান আয়োজকদের সাধুবাদ জানিয়ে বলেন, আমাদের গ্রামীণ সংস্কৃতির এই ঐতিহ্য ধরে রাখা প্রয়োজন। ভবিষ্যতেও আমরা এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখব।

ভেলাবাইচ উপভোগ করতে রঙ পুকুরের চারপাশে ভিড় জমিয়েছিলেন শত শত শিক্ষার্থী। জাকসুর সাংস্কৃতিক সম্পাদক ও এই আয়োজনের মুখ্য উদ্যোক্তা মুহিবুল্লাহ শেখ জানান, এটি তাদের ১১তম কর্মসূচি। তিনি বলেন, সব কাজে বৈচিত্র্য রাখার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আজকের এই ব্যতিক্রমী আয়োজন।

ইতিহাস বিভাগের শিক্ষার্থী হাসানুজ্জামান বলেন, ক্লাস বাদ দিয়ে বন্ধুরা মিলে এই প্রথম এমন আয়োজনে এসেছি। সংস্কৃতির সাথে জড়িয়ে থাকা এই ভেলাবাইচ আমাদের অনেক আনন্দ দিয়েছে।

বিষয় : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভেলাবাইচ চৈত্রসংক্রান্তি ১৪৩২

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

রাজহাঁস জিতে নিলেন শহীদ সালাম বরকত হল: জাবিতে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী ভেলাবাইচ

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

চৈত্রসংক্রান্তি ১৪৩২ উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ভেলাবাইচ। সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরোনো কলা ভবনসংলগ্ন রঙ পুকুরে এই প্রতিযোগিতায় অংশ নেন ১১টি ছাত্র হলের ২২ প্রতিযোগী। জাকসু (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ) এই ভিন্নধর্মী আয়োজনের মূল উদ্যোক্তা।

কলাগাছ দিয়ে তৈরি ১১টি ভেলায় বিশ্ববিদ্যালয়ের ১১টি হলের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেন। নির্ধারিত দূরত্ব ২ মিনিট ৩৫ সেকেন্ডে অতিক্রম করে প্রথম স্থান অধিকার করেছে শহীদ সালাম বরকত হল। এছাড়া ৩ মিনিট ৫ সেকেন্ডে দ্বিতীয় হয়েছে নবাব সলিমুল্লাহ হল এবং ৩ মিনিট ১০ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে আ ফ ম কামালউদ্দিন হল।

পুরস্কারের ক্ষেত্রেও ছিল বাঙালিয়ানার ছাপ। প্রথম হওয়া দলকে একটি রাজহাঁস, দ্বিতীয় স্থান অধিকারীকে দেশি মুরগি এবং তৃতীয় স্থান অধিকারীকে এক জোড়া কবুতর পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে।

প্রতিযোগিতাটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। এ সময় সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. মাহফুজুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান আয়োজকদের সাধুবাদ জানিয়ে বলেন, আমাদের গ্রামীণ সংস্কৃতির এই ঐতিহ্য ধরে রাখা প্রয়োজন। ভবিষ্যতেও আমরা এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখব।

ভেলাবাইচ উপভোগ করতে রঙ পুকুরের চারপাশে ভিড় জমিয়েছিলেন শত শত শিক্ষার্থী। জাকসুর সাংস্কৃতিক সম্পাদক ও এই আয়োজনের মুখ্য উদ্যোক্তা মুহিবুল্লাহ শেখ জানান, এটি তাদের ১১তম কর্মসূচি। তিনি বলেন, সব কাজে বৈচিত্র্য রাখার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আজকের এই ব্যতিক্রমী আয়োজন।

ইতিহাস বিভাগের শিক্ষার্থী হাসানুজ্জামান বলেন, ক্লাস বাদ দিয়ে বন্ধুরা মিলে এই প্রথম এমন আয়োজনে এসেছি। সংস্কৃতির সাথে জড়িয়ে থাকা এই ভেলাবাইচ আমাদের অনেক আনন্দ দিয়েছে।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো