মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, চন্দ্রায় ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়।

ছবি : সংগৃহীত

নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে গাজীপুরের শিল্পাঞ্চলের লাখো শ্রমিক। গত সোমবার থেকে আনুষ্ঠানিক ঈদযাত্রা শুরু হলেও আজ বুধবার (১৮ মার্চ) সকাল থেকে মহাসড়কগুলোতে ঘরমুখী মানুষের চাপ কয়েক গুণ বেড়েছে। বিশেষ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও এর আশপাশের এলাকায় যানবাহনের ব্যাপক চাপ ও থেমে থেমে যানজট দেখা দিয়েছে।

শিল্প পুলিশ ও কারখানা সূত্রে জানা গেছে, যানজট ও ভোগান্তি এড়াতে এবার ধাপে ধাপে কারখানা ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গাজীপুরের ২ হাজার ৮৩৪টি কারখানার মধ্যে আজ বুধবার সর্বোচ্চ ৪০ শতাংশ অর্থাৎ ১ হাজার ৪১৪টি কারখানায় ছুটি হচ্ছে। এর আগে সোমবার ১০ শতাংশ এবং মঙ্গলবার ২৫ শতাংশ কারখানা ছুটি দেওয়া হয়েছে। বাকি ৮৩৩টি কারখানা আগামীকাল বৃহস্পতিবার ছুটি হবে। আজ দুপুরের পর বড় একটি অংশ ছুটি হওয়ায় বিকেলের দিকে মহাসড়কে জনস্রোত আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর থেকে চন্দ্রা এবং নবীনগর-চন্দ্রা সড়কের বাড়ইপাড়া থেকে চন্দ্রা পর্যন্ত এলাকায় যানবাহনের ব্যাপক চাপ রয়েছে। ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে উত্তরবঙ্গগামী বাসগুলো কানায় কানায় পূর্ণ হয়ে যাতায়াত করছে। মহাসড়কের পাশে শ্রমিকদের আগে থেকে রিজার্ভ করা শত শত বাস দাঁড়িয়ে থাকায় এবং ঘরমুখী মানুষ বাসের অপেক্ষায় জড়ো হওয়ায় জটলা তৈরি হচ্ছে। বিশেষ করে মহাসড়কঘেঁষা কারখানাগুলোর সামনে বাস থামিয়ে যাত্রী তোলায় সাধারণ যান চলাচলে বিঘ্ন ঘটছে।

কোনাবাড়ী নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, গতকাল মঙ্গলবার থেকেই যাত্রীদের চাপ বেড়েছে। আজ দুপুরের পর তা কয়েক গুণ বৃদ্ধি পেতে পারে। মহাসড়কের পাশে শ্রমিকদের ভাড়া করা অসংখ্য বাস দাঁড়িয়ে থাকায় কিছুটা জটলা তৈরি হয়েছে। আমরা মহাসড়কের শৃঙ্খলা বজায় রাখতে এবং যানজট নিরসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
শিল্প পুলিশের তথ্যমতে, ধাপে ধাপে ছুটি দেওয়ায় গত কয়েক বছরের তুলনায় এবার শৃঙ্খলা কিছুটা বেশি থাকলেও বিকেলের জনস্রোত সামাল দেওয়াই এখন বড় চ্যালেঞ্জ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, চন্দ্রায় ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়।

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

featured Image

নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে গাজীপুরের শিল্পাঞ্চলের লাখো শ্রমিক। গত সোমবার থেকে আনুষ্ঠানিক ঈদযাত্রা শুরু হলেও আজ বুধবার (১৮ মার্চ) সকাল থেকে মহাসড়কগুলোতে ঘরমুখী মানুষের চাপ কয়েক গুণ বেড়েছে। বিশেষ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও এর আশপাশের এলাকায় যানবাহনের ব্যাপক চাপ ও থেমে থেমে যানজট দেখা দিয়েছে।

শিল্প পুলিশ ও কারখানা সূত্রে জানা গেছে, যানজট ও ভোগান্তি এড়াতে এবার ধাপে ধাপে কারখানা ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গাজীপুরের ২ হাজার ৮৩৪টি কারখানার মধ্যে আজ বুধবার সর্বোচ্চ ৪০ শতাংশ অর্থাৎ ১ হাজার ৪১৪টি কারখানায় ছুটি হচ্ছে। এর আগে সোমবার ১০ শতাংশ এবং মঙ্গলবার ২৫ শতাংশ কারখানা ছুটি দেওয়া হয়েছে। বাকি ৮৩৩টি কারখানা আগামীকাল বৃহস্পতিবার ছুটি হবে। আজ দুপুরের পর বড় একটি অংশ ছুটি হওয়ায় বিকেলের দিকে মহাসড়কে জনস্রোত আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর থেকে চন্দ্রা এবং নবীনগর-চন্দ্রা সড়কের বাড়ইপাড়া থেকে চন্দ্রা পর্যন্ত এলাকায় যানবাহনের ব্যাপক চাপ রয়েছে। ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে উত্তরবঙ্গগামী বাসগুলো কানায় কানায় পূর্ণ হয়ে যাতায়াত করছে। মহাসড়কের পাশে শ্রমিকদের আগে থেকে রিজার্ভ করা শত শত বাস দাঁড়িয়ে থাকায় এবং ঘরমুখী মানুষ বাসের অপেক্ষায় জড়ো হওয়ায় জটলা তৈরি হচ্ছে। বিশেষ করে মহাসড়কঘেঁষা কারখানাগুলোর সামনে বাস থামিয়ে যাত্রী তোলায় সাধারণ যান চলাচলে বিঘ্ন ঘটছে।

কোনাবাড়ী নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, গতকাল মঙ্গলবার থেকেই যাত্রীদের চাপ বেড়েছে। আজ দুপুরের পর তা কয়েক গুণ বৃদ্ধি পেতে পারে। মহাসড়কের পাশে শ্রমিকদের ভাড়া করা অসংখ্য বাস দাঁড়িয়ে থাকায় কিছুটা জটলা তৈরি হয়েছে। আমরা মহাসড়কের শৃঙ্খলা বজায় রাখতে এবং যানজট নিরসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
শিল্প পুলিশের তথ্যমতে, ধাপে ধাপে ছুটি দেওয়ায় গত কয়েক বছরের তুলনায় এবার শৃঙ্খলা কিছুটা বেশি থাকলেও বিকেলের জনস্রোত সামাল দেওয়াই এখন বড় চ্যালেঞ্জ।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো