মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

ইমাদ পরিবহনের টায়ার ব্লাস্ট হয়ে দুর্ঘটনা

টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে: আহত ২০

ছবি : সংগৃহীত

গোপালগঞ্জ–পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের টুঙ্গিপাড়া উপজেলার মালেকের বাজার মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খালে পড়ে অন্তত ১৮-২০ জন যাত্রী আহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) সকাল প্রায় ১১টার দিকে পল্লী বিদ্যুত অফিসের পাশে এই দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, পিরোজপুর থেকে ঢাকাগামী “ইমাদ পরিবহন”-এর একটি বাস অতিরিক্ত গতিতে চলছিল। পথিমধ্যে হঠাৎ একটি টায়ার ব্লাস্ট হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একই সময়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি পরিবহনের চাপ থাকায় বাসটি সড়ক থেকে ছিটকে পাশের খালে পড়ে যায়।

ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী কামরুল মোল্লা জানান, বাসটির গতি অনেক বেশি ছিল। হঠাৎ টায়ার ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ রাখতে পারেননি। আমরা স্থানীয়রা মিলে দ্রুত উদ্ধার কাজ শুরু করি। আরেক বাসিন্দা রবিউল ইসলাম বলেন, আহতদের মধ্যে ২–৩ জনের অবস্থা গুরুতর। আমরা দ্রুত তাদের উদ্ধার করে টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ সদর ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

দুর্ঘটনার পর উদ্ধার কাজে স্থানীয়দের অভিযোগের মুখে পড়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, সকাল ১১টা ১০ মিনিটে খবর পেয়ে তারা উদ্ধার কাজ শুরু করেন। তবে এলাকাবাসীর অভিযোগ, উদ্ধার কাজ প্রায় শেষ হয়ে যাওয়ার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার (লিডার) বিদার উদ্দিন এ বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তিনি নিজেও ঘটনাস্থলে প্রায় দেড় ঘণ্টা পর পৌঁছান বলে জানা গেছে।

দুর্ঘটনার পরপরই পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে। প্রশাসন দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে: আহত ২০

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

গোপালগঞ্জ–পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের টুঙ্গিপাড়া উপজেলার মালেকের বাজার মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খালে পড়ে অন্তত ১৮-২০ জন যাত্রী আহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) সকাল প্রায় ১১টার দিকে পল্লী বিদ্যুত অফিসের পাশে এই দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, পিরোজপুর থেকে ঢাকাগামী “ইমাদ পরিবহন”-এর একটি বাস অতিরিক্ত গতিতে চলছিল। পথিমধ্যে হঠাৎ একটি টায়ার ব্লাস্ট হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একই সময়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি পরিবহনের চাপ থাকায় বাসটি সড়ক থেকে ছিটকে পাশের খালে পড়ে যায়।

ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী কামরুল মোল্লা জানান, বাসটির গতি অনেক বেশি ছিল। হঠাৎ টায়ার ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ রাখতে পারেননি। আমরা স্থানীয়রা মিলে দ্রুত উদ্ধার কাজ শুরু করি। আরেক বাসিন্দা রবিউল ইসলাম বলেন, আহতদের মধ্যে ২–৩ জনের অবস্থা গুরুতর। আমরা দ্রুত তাদের উদ্ধার করে টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ সদর ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

দুর্ঘটনার পর উদ্ধার কাজে স্থানীয়দের অভিযোগের মুখে পড়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, সকাল ১১টা ১০ মিনিটে খবর পেয়ে তারা উদ্ধার কাজ শুরু করেন। তবে এলাকাবাসীর অভিযোগ, উদ্ধার কাজ প্রায় শেষ হয়ে যাওয়ার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার (লিডার) বিদার উদ্দিন এ বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তিনি নিজেও ঘটনাস্থলে প্রায় দেড় ঘণ্টা পর পৌঁছান বলে জানা গেছে।

দুর্ঘটনার পরপরই পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে। প্রশাসন দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো