মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : শুক্রবার, ০৮ মে ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

শিকদার মার্কেটে আধুনিক কেনাকাটার নতুন দুয়ার

মুকসুদপুরে স্বপ্ন সুপার শপের বর্ণাঢ্য উদ্বোধন: প্রধান অতিথি এমপি সেলিমুজ্জামান সেলিম

ছবি : সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে আধুনিক কেনাকাটার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। দেশের অন্যতম বৃহৎ রিটেইল চেইন শপ স্বপ্ন(Shwapno)-এর একটি নতুন শাখা এখন মুকসুদপুরবাসীর হাতের নাগালে। শুক্রবার (৮ মে) দুপুরে কলেজ রোডের শিকদার মার্কেটে উৎসবমুখর পরিবেশে এই সুপার শপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এই নতুন শাখার শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি অতিথিদের নিয়ে সুপার শপের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং পণ্যের গুণগত মান ও পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।

উদ্বোধনী বক্তব্যে এমপি সেলিমুজ্জামান সেলিম বলেন, মুকসুদপুরের মতো একটি ক্রমবর্ধমান এলাকায় স্বপ্ন সুপার শপের পদার্পণ শুধু একটি ব্যবসা প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ নয়, বরং এটি স্থানীয় মানুষের জন্য আধুনিক ও মানসম্মত কেনাকাটার নতুন সুযোগ। এই প্রতিষ্ঠানের মাধ্যমে একদিকে যেমন সাধারণ মানুষ এক ছাদের নিচে ভেজালমুক্ত পণ্য পাবেন, অন্যদিকে স্থানীয় অর্থনীতি সচল রাখতে এবং শিক্ষিত যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাসার টুল্টু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু এবং সাবেক পৌর বিএনপির সভাপতি মুয়াজ্জেম হোসেন মিন্টু,মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম। এছাড়াও উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মুকসুদপুর কলেজ রোডে সুপার শপটির উদ্বোধনকে ঘিরে স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, এতদিন আধুনিক ও উন্নত মানের কেনাকাটার জন্য তাদের গোপালগঞ্জ শহর বা ফরিদপুরের ওপর নির্ভর করতে হতো। এখন ঘরের কাছেই শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে কসমেটিকস ও লাইফস্টাইল সামগ্রী সাশ্রয়ী মূল্যে পাওয়ার সুযোগ তৈরি হলো।

শিকদার মার্কেটের ব্যবসায়ীরা মনে করছেন, স্বপ্ন-এর মতো একটি ব্র্যান্ড শপ চালু হওয়ায় এই এলাকায় ক্রেতা সমাগম বাড়বে, যা সামগ্রিকভাবে মুকসুদপুরের ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে। উদ্বোধনী অনুষ্ঠানটি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়েছিল।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মুকসুদপুরে স্বপ্ন সুপার শপের বর্ণাঢ্য উদ্বোধন: প্রধান অতিথি এমপি সেলিমুজ্জামান সেলিম

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো