পদ্মা এখন ধু-ধু বালুচর। যে নদীর গর্জন একসময় মাইল দূর থেকে শোনা যেত, সেখানে এখন কেবল ধূসর মরুভূমির হাতছানি। উজানে ভারতের ফারাক্কা বাঁধের কারণে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হওয়ায় দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রাণরেখা পদ্মা আজ মৃতপ্রায়। এই সংকটের মধ্যেই আজ শনিবার (১৬ মে) পালিত হচ্ছে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস।
নদীর প্রবাহ দুই ভাগে বিভক্ত হয়ে এখন নামমাত্র নালায় পরিণত হয়েছে। রাজশাহী শহরের ওপারে চর মাজারদিয়াড়ের বাসিন্দা ফুরকন আলী আক্ষেপ করে বলেন, ২০ বছর আগেও পদ্মার ডাক শোনা যেত। এখন পানিই থাকে না, ডাক আসবে কোত্থেকে? বছরে মাত্র চার মাস পানি থাকে, বাকি সময় মরুভূমি।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, গত বছরের আগস্টে যেখানে পানির উচ্চতা ছিল ১৭.৪৯ মিটার, আজ তা নেমে দাঁড়িয়েছে মাত্র ৮.১১ মিটারে। এই পানি সংকটে উত্তরাঞ্চলের প্রায় দুই কোটি কৃষক সেচ সংকটে পড়েছেন এবং দুই হাজার কিলোমিটার নৌপথ বন্ধ হয়ে গেছে।
১৯৭৬ সালের এই দিনে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ফারাক্কা বাঁধের প্রতিবাদে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের কানসাট অভিমুখে ঐতিহাসিক লংমার্চ অনুষ্ঠিত হয়েছিল। মওলানা ভাসানী সেদিন ফারাক্কাকে বাংলাদেশের জন্য মরণফাঁদ হিসেবে অভিহিত করেছিলেন।
উল্লেখ্য, ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ এ বছরের ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। নদী গবেষকদের মতে, ১৯৯৬ সালের চুক্তিতে বাংলাদেশ লাভবান হয়নি। ফারাক্কা বাঁধ চালুর আগে যেখানে বাংলাদেশ শুষ্ক মৌসুমেও ৭০ হাজার কিউসেক পানি পেত, এখন তা ২০ হাজার কিউসেকের নিচে নেমে এসেছে।
এবারের চুক্তি নবায়নের ক্ষেত্রে ১৯৭৭ সালের চুক্তির আদলে পানির গ্যারান্টি বা সুষম বণ্টন নিশ্চিত করার জোর দাবি তুলেছেন নদী গবেষক মাহবুব সিদ্দিকী। দিবসটি উপলক্ষে রাজশাহীতে পৃথক দুটি বড় কর্মসূচি পালিত হবে :

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন