মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো

কবিতা

অনিশ্চিত অপেক্ষা

অনিশ্চিত অপেক্ষা
ছবি : দৈনিক নতুন আলো

অপেক্ষার এই নিদারুণ যন্ত্রণা

তুমি কি কখনো অনুভব করেছো?

রাত বাড়ে, সময় ফুরোয়,

তবুও তোমার একটা মেসেজের অপেক্ষায়

ফোনের স্ক্রিনে চোখ আটকে থাকে।

তুমি উত্তর দাও—

হুম, হ্যাঁ, কিংবা না,

আর আমি সেই ছোট্ট শব্দগুলোর ভেতর

ভালোবাসা খুঁজে ফিরি।

কিন্তু জানো?

এই অনিশ্চিত উত্তরগুলো

ভীষণ ক্লান্ত করে দেয়।

মনে হয়,

আমি একাই দাঁড়িয়ে আছি

এক বিশাল শূন্যতার সামনে।

তুমি দিব্যি নিজের পৃথিবীতে ব্যস্ত,

হাসো, গল্প করো,

শত মানুষের ভিড়ে

নিজের শান্তিটুকু খুঁজে নাও।

আর আমি?

রাত জেগে শুধু অপেক্ষা করি—

হয়তো এবার তুমি বলবে,

কেমন আছো?

কিন্তু তোমার সময় ফিরে আসে

সবকিছুর জন্য,

শুধু আমার জন্য আসে না।

পৃথিবীর সবকিছুতেই

তুমি স্বস্তি খুঁজে পাও,

শুধু আমার বেলায়

তোমার যত অনিহা, যত কার্পণ্য।

অথচ তোমাকে ছাড়া

এই পৃথিবীর কোথাও

আমার শান্তি মেলে না।

জানো,

প্রিয় মানুষের জন্য অপেক্ষা করা

ভীষণ সুন্দর একটা অনুভূতি—

যদি সেই অপেক্ষা নিশ্চিত হয়।

নিশ্চিত অপেক্ষা নিয়ে

মানুষ হাসিমুখে

মৃত্যুর দুয়ার পর্যন্ত হেঁটে যেতে পারে।

কিন্তু অনিশ্চিত অপেক্ষা—

একটা দিনকেও

নরকের মতো দীর্ঘ করে তোলে।

তবুও আমি অপেক্ষা করি—

কারণ ভালোবাসা কখনো কখনো

মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েও

সবচেয়ে বেশি বাঁচিয়ে রাখে।

বিষয় : কবিতা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬


অনিশ্চিত অপেক্ষা

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

অপেক্ষার এই নিদারুণ যন্ত্রণা

তুমি কি কখনো অনুভব করেছো?

রাত বাড়ে, সময় ফুরোয়,

তবুও তোমার একটা মেসেজের অপেক্ষায়

ফোনের স্ক্রিনে চোখ আটকে থাকে।

তুমি উত্তর দাও—

হুম, হ্যাঁ, কিংবা না,

আর আমি সেই ছোট্ট শব্দগুলোর ভেতর

ভালোবাসা খুঁজে ফিরি।


কিন্তু জানো?

এই অনিশ্চিত উত্তরগুলো

ভীষণ ক্লান্ত করে দেয়।

মনে হয়,

আমি একাই দাঁড়িয়ে আছি

এক বিশাল শূন্যতার সামনে।

তুমি দিব্যি নিজের পৃথিবীতে ব্যস্ত,

হাসো, গল্প করো,

শত মানুষের ভিড়ে

নিজের শান্তিটুকু খুঁজে নাও।

আর আমি?

রাত জেগে শুধু অপেক্ষা করি—

হয়তো এবার তুমি বলবে,

কেমন আছো?

কিন্তু তোমার সময় ফিরে আসে

সবকিছুর জন্য,

শুধু আমার জন্য আসে না।


পৃথিবীর সবকিছুতেই

তুমি স্বস্তি খুঁজে পাও,

শুধু আমার বেলায়

তোমার যত অনিহা, যত কার্পণ্য।

অথচ তোমাকে ছাড়া

এই পৃথিবীর কোথাও

আমার শান্তি মেলে না।


জানো,

প্রিয় মানুষের জন্য অপেক্ষা করা

ভীষণ সুন্দর একটা অনুভূতি—

যদি সেই অপেক্ষা নিশ্চিত হয়।

নিশ্চিত অপেক্ষা নিয়ে

মানুষ হাসিমুখে

মৃত্যুর দুয়ার পর্যন্ত হেঁটে যেতে পারে।

কিন্তু অনিশ্চিত অপেক্ষা—

একটা দিনকেও

নরকের মতো দীর্ঘ করে তোলে।

তবুও আমি অপেক্ষা করি—

কারণ ভালোবাসা কখনো কখনো

মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েও

সবচেয়ে বেশি বাঁচিয়ে রাখে।


দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো