মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : শনিবার, ৩০ মে ২০২৬

এক ছাদের নিচে ৪১টি দেশীয় ব্র্যান্ড: মিরপুরে চালু হলো ‘ইজি সদাই মেগা মল’

নিখুঁত ও উজ্জ্বল ত্বকের গোপন চাবিকাঠি ‘ম্যাগনেশিয়াম’: জানুন সঠিক ব্যবহারের উপায়

১৯ বছর পর ফিরেই বক্স অফিসে ইমরান হাশমির ধামাকা, ২০০ কোটির দ্বারে ‘আওয়ারাপন ২’

দেশের বাজারে কেএফসি নিয়ে এলো নতুন স্বাদ কারি ক্রাঞ্চ চিকেন

পাটায় বাটা কাঁঠাল বিচির দুর্দান্ত ভর্তা! দুপুরের খাবারে আনবে মুখের রুচি

গরমে পেট ঠান্ডা ও সতেজ রাখবে গ্রিক কিউকাম্বার সালাদ, রইল ঝটপট বানানোর দারুণ রেসিপি

ঈদের ঘোরাঘুরিতে ফোনের চার্জ ফুরিয়ে যাচ্ছে? জেনে নিন ব্যাটারি বাঁচানোর ৬ উপায়

সেদ্ধ, পোচ না কি ভাজা? কোন পদ্ধতিতে ডিম খাওয়া সবচেয়ে স্বাস্থ্যকর

ছবি: সংগৃহীত

ঈদের আনন্দ-উচ্ছ্বাস, আত্মীয়দের বাড়ি ঘোরাঘুরি, দেদারসে ছবি তোলা আর আড্ডার ব্যস্ততায় অনেকেই স্মার্টফোনের চার্জের কথা একদম ভুলে যান। উৎসবের এই সময়ে বারবার ফোন চার্জে দেওয়া যেমন ঝামেলার, তেমনি লোডশেডিং বা বিদ্যুৎ-সংকটের কারণে অনেক সময় বিপাকে পড়তে হয়। তবে কয়েকটি সাধারণ কৌশল অবলম্বন করলেই ঈদের এই ব্যস্ততার মধ্যেও আপনার স্মার্টফোনের চার্জ দীর্ঘসময় ধরে রাখা সম্ভব।

​যুক্তরাষ্ট্রের দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে স্মার্টফোনের ব্যাটারি লাইফ দীর্ঘস্থায়ী করার এমনই কিছু কার্যকরী উপায় তুলে ধরা হয়েছে—

​১. ব্রাইটনেস ও ডার্ক মোডের সঠিক ব্যবহার:

স্মার্টফোনের ডিসপ্লে বা স্ক্রিন সবচেয়ে বেশি ব্যাটারি খরচ করে। তাই স্ক্রিনের আলো বা ব্রাইটনেস সব সময় অটো বা অ্যাডাপ্টিভ ব্রাইটনেস মোডে রাখুন। এতে পারিপার্শ্বিক আলোর ওপর ভিত্তি করে স্ক্রিনের আলো নিজে নিজেই নিয়ন্ত্রিত হবে। এ ছাড়া সাধারণ লাইট মোডের বদলে স্মার্টফোনে ডার্ক মোড ব্যবহার করলে ব্যাটারির ওপর চাপ অনেকটাই কমে যায়।

​২. স্ক্রিন টাইমআউট কমিয়ে আনা:

অনেক সময় ফোন ব্যবহারের পর স্ক্রিন লক না করেই আমরা পকেটে বা টেবিলে রেখে দিই। ফোনের সেটিংসে গিয়ে এই স্ক্রিন টাইমআউটের (Screen Timeout) সময় কমিয়ে ৬০ সেকেন্ড বা তার নিচে (যেমন ৩০ বা ১৫ সেকেন্ড) সেট করে দিন। এর ফলে কাজ শেষে স্ক্রিন দ্রুত বন্ধ হয়ে যাবে এবং অনর্থক চার্জ অপচয় হবে না।

​৩. জিপিএস ও লোকেশন সার্ভিস বন্ধ রাখা:

ঈদের দিনে চার্জের সংকট থাকলে গুগল ম্যাপস (Google Maps) বা স্ট্রাভার (Strava) মতো জিপিএস-নির্ভর অ্যাপগুলো ব্যবহার করা থেকে বিরত থাকুন। এই অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে অনবরত স্মার্টফোনের লোকেশন ট্র্যাক করতে থাকে, যা প্রচুর ব্যাটারি খরচ করে। প্রয়োজন শেষ হওয়া মাত্রই ফোনের লোকেশন অপশনটি বন্ধ করে দিন।

​৪. ব্যাটারি সেভার মোড অন করা:

ফোনের চার্জ যখন একেবারেই কমে আসবে, তখন কালক্ষেপণ না করে দ্রুত সেটিংসে গিয়ে লো-পাওয়ার মোড(Low-Power Mode) বা ব্যাটারি সেভার(Battery Saver) অপশনটি অন করে দিন। এই ফিচারটি অন থাকলে স্মার্টফোনটি তার অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড অ্যাকটিভিটি ও অ্যাপ রিফ্রেশ বন্ধ করে দেয়, যা দীর্ঘসময় চার্জ ধরে রাখতে সাহায্য করে।

​৫. পাওয়ার ব্যাংক সঙ্গে রাখা:

ঈদের ছুটিতে দূরপাল্লার ভ্রমণে কিংবা সকাল থেকে রাত পর্যন্ত আত্মীয়ের বাসায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে আগে থেকেই একটি ফুল চার্জ করা ভালো মানের পাওয়ার ব্যাংক সঙ্গে রাখুন। এতে পথিমধ্যে ফোন বন্ধ হয়ে যাওয়ার দুশ্চিন্তা থেকে মুক্ত থাকা যাবে।

​৬. অতিরিক্ত তাপমাত্রা এড়িয়ে চলা:

অতিরিক্ত গরম বা ঠান্ডা তাপমাত্রা স্মার্টফোনের ব্যাটারির স্থায়ী ক্ষতি করতে পারে এবং দ্রুত চার্জ নিষ্কাশন করে। তাই ঈদের ছুটির দিনগুলোতে কড়া রোদের মধ্যে ঘোরাঘুরির সময় আপনার স্মার্টফোনটি সরাসরি সূর্যের আলোতে বা গাড়ির ড্যাশবোর্ডের মতো অতিরিক্ত গরম জায়গায় ফেলে রাখবেন না।

বিষয় : স্মার্টফোন তথ্যপ্রযুক্তি চার্জ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ঈদের ঘোরাঘুরিতে ফোনের চার্জ ফুরিয়ে যাচ্ছে? জেনে নিন ব্যাটারি বাঁচানোর ৬ উপায়

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো