ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে এবং জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুরে এক বিশেষ সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ জুলাই) সকাল ১০টায় মুকসুদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং মুকসুদপুর পৌরসভার বাস্তবায়নে এই র্যালির আয়োজন করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এই বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালিতে নেতৃত্ব দেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবির।
র্যালি ও সচেতনতা কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আবিরুল ইসলাম, মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মো: মতিয়ার এবং মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দ্বীপ সাহা ও ডা: সালাউদ্দিন আহম্মেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম রাজু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া এবং সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির ডেঙ্গু প্রতিরোধে অত্যন্ত গুরুত্বসহকারে কিছু নির্দেশনা প্রদান করেন। তিনি নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান এবং আশেপাশের পরিবেশ সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ জোর দেন।
ইউএনও আরও বলেন, ডেঙ্গু মশার বিস্তার রোধে বাড়ির আশেপাশে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে এবং মশার সম্ভাব্য প্রজননস্থলগুলো চিহ্নিত করে তা ধ্বংস করতে হবে। ডেঙ্গু সংক্রমণ থেকে বাঁচতে তিনি সরকারি নির্দেশনার পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য উপজেলার সর্বস্তরের মানুষের প্রতি জোরালো আহ্বান জানান।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন